Entertainment News

ছেলে হওয়ার ছ’সপ্তাহের মধ্যেই র‌্যাম্পে ফিরলেন ক্যারল

তিনি স্বতন্ত্র। অন্যদের চাইতে যে তিনি একটু আলাদা, বারবার তার প্রমাণ দিয়ে এসেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ১৮:৪৯
Share:

তিনি স্বতন্ত্র। অন্যদের চাইতে যে তিনি একটু আলাদা, বারবার তার প্রমাণ দিয়ে এসেছেন। ঝাঁ চকচকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যখন স্লিম-ট্রিম মডেলের চাহিদা, ছিপছিপে ফিগারের মডেল সুন্দরীদের রমরমা ঠিক সে সময় ‘বেবিবাম্প’ নিয়েই র‌্যাম্পে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এ দেশের নামজাদা মডেল ক্যারল গ্রেসিয়াস।

Advertisement

র‌্যাম্পের সেই উজ্জ্বল উপস্থিতির পর কিছুটা সময় অতিক্রান্ত। এখন এই সুপার মডেল একজন মা। একটি ছোট্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মাত্র ছ’সপ্তাহ কেটেছে। এরই মধ্যে ফের র‌্যাম্পে ফিরলেন সুন্দরী। পরনে গৌরাঙ্গ শাহের ডিজাইন করা হ্যান্ডলুম শাড়ি। কপালে নীল টিপ। র‌্যাম্পে ফের ‘ক্যারল ঝড়’।

দেশের তাবড় মডেদের পিছনে ফেলে সুপার মডেল হয়ে ওঠার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। বিভিন্ন সময়ে সে কথা জানিয়েওছেন ক্যারল। এ বার মডেলিংয়ে ফিরে মা ক্যারল তাঁর অভিজ্ঞতা শেয়ার করলেন।

Advertisement

ছেলের সঙ্গে ক্যারল। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

তিনি বলেন, ‘‘আমি জানি না বাচ্চাদের ফেলে রেখে মানুষ ন’টা থেকে পাঁচটার কাজ কী করে করেন! ছেলেকে ছেড়ে আমি মাত্র দু’দিনের জন্য এখানে এসেছি। আমি এখনই ওর কাছে ফিরে যেতে চাই। আমি মনে করি ভারতীয় মহিলারা খুব কঠিন কাজ করেন। তাঁরা পরিবারকে সঙ্গে রেখেই কেরিয়ার গড়েন।’’ সন্তান জন্মের পর র‌্যাম্পে তাঁর ফিরে আসার পিছনে নিজের পরিবারের সাপোর্ট রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: হেভিলি প্রেগন্যান্ট, ছকভাঙা র‌্যাম্পে সুপারমডেল ক্যারল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement