Sripada VS Vairamuthu

‘পুরুষেরা নারীর বেলায় বধির’! ‘মিটু’ কাণ্ডে অভিযুক্ত বৈরামুথু সম্মানিত হতেই ধিক্কার শ্রীপদার

ভারতে ‘মিটু’ আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন তার পুরোভাগে ছিলেন দক্ষিণ ভারতীয় গায়িকা শ্রীপদা। নারী হেনস্থাকারী হিসাবে চিহ্নিত হয়েছিলেন বৈরামুথু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৩:২৯
Share:

শ্রীপদা-বৈরামুথু দ্বৈরথ। ছবি: ফেসবুক।

সর্বভারতীয় এক সম্মান পেলেন তামিল গীতিকার বৈরামুথু রামস্বামী। সম্মানিত হওয়ার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ কমল হাসন, রজনীকান্তের মতো বিনোদন দুনিয়ার খ্যাতনামী তারকারা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন দক্ষিণ ভারতীয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি ‘মিটু’ অভিযোগে অভিযুক্ত বৈরামুথুকে সম্মানিত করার তীব্র বিরোধিতা করেছেন।

Advertisement

ভারতে ‘মিটু’ আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন তার পুরোভাগে ছিলেন তামিল গায়িকা শ্রীপদা। তাঁর অভিযোগ, ২০১৮ সালে গীতিকার বৈরামুথু তাঁর বাড়িতে ডেকে শ্লীলতাহানি করেছিলেন গায়িকার! সেই সময় মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল শ্রীপদার এই অভিযোগ। তাঁর পরে গানের দুনিয়ার আরও অনেক মহিলা খ্যাতনামী বৈরামুথুর বিরুদ্ধে একই অভিযোগ আনেন। গায়িকার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছিলেন অনেকেই। ‘মিটু’ অভিযোগে অভিযুক্ত সেই বৈরামুথু সর্বভারতীয় এক সম্মান প্রাপ্ত হচ্ছেন, এটা কী করে মেনে নেন শ্রীপদা? তিনি কমল হাসন এবং রজনীকান্তকে তীব্র ধিক্কার জানিয়ে বলেছেন, “পুরুষেরা নারীর বেলায় বধির!” অর্থাৎ, নারীর অসম্মান, তার চোখের জল স্পর্শ করে না পুরুষকে। তাই বৈরামুথুর মতো ‘নারী হেনস্থাকারী’ সম্মানিত হন।

শনিবার সম্মানিত হন বৈরামুথু। ওই দিনই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন শ্রীপদা। লেখেন, “পুরুষ সব সময় তার নিজের লিঙ্গভুক্তকেই সমর্থন করে। তারা নিজের বাবা, কাকা, ভাই, বন্ধু, পরামর্শদাতার পাশেই দাঁড়াবে।” বিনোদন দুনিয়ার যে সমস্ত মহিলা বৈরামুথুর সম্মানপ্রাপ্তিতে সমর্থন জানিয়েছেন, তাঁদের উদ্দেশেও বক্তব্য রেখেছেন গায়িকা। তাঁদের মনে করিয়ে দিয়েছেন, “সিনেমা থেকে রাজনীতি— সর্বত্রই পুরুষের প্রাধান্য। আপনারা যতই ভোট দিয়ে সমর্থন জানান, হেনস্থার পর যখন পুরুষের নামে অভিযোগ জানাতে যাবেন, তখন কিন্তু উল্টো দিকে থাকা পুরুষটি বধির! আপনার চোখের জল, আপনার যন্ত্রণা তাঁকে স্পর্শও করবে না।”

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলনের সময়ে শ্রীপদাকে ‘সাউথ ইন্ডিয়ান সিনে, টেলিভিশন আর্টিস্টস অ্যান্ড ডাবিং আর্টিস্টস ইউনিয়ন’-এর (এসআইসিটিএডিএইউ) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ, তিনি সংগঠনের সভাপতি রাধা রবির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সভাপতির বিরুদ্ধে সেই সময় যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ইউনিয়ন থেকে শ্রীপদাকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁকে সমর্থন জানিয়েছিলেন তাপসী পন্নু, রকুলপ্রীত সিংহ, বিশাল দাদলানি-সহ অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement