করোনা আক্রান্ত ‘কসৌটি জিন্দেগি কি’ তারকা, বন্ধ হল শুটিং

ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটির শুটিং। অন্যান্য টেকনিশিয়ান এবংশিল্পীদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ১৭:৩৩
Share:

পার্থ সমথন।

আবারও বলিউডে করোনা। এ বার কোভিড আক্রান্ত হলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-র মুখ্য চরিত্র অনুরাগ বসু ওরফে পার্থ সমথন। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটির শুটিং। অন্যান্য টেকনিশিয়ান এবং শিল্পীদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

ধারাবাহিকটির প্রযোজক একতা কপূরও পার্থের নাম উল্লেখ না করে এ দিন টুইটারে লেখেন, “প্রযোজনা হাউজের তরফ থেকে সমস্ত রকমের নির্দেশিকা মানা হচ্ছে। আমাদের কাছে আমাদের সদস্যদের সুরক্ষা সবার আগে”।

Advertisement

একতার টুইট

Advertisement

গত ২৭ জুন প্রায় তিন মাস গৃহবন্দী থাকার পর আবারও শুটিং শুরু করেন পার্থ। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “প্রায় তিন মাস পরে আবারও নিউ নরম্যালে”। কিন্তু হঠাৎই প্রিয় নায়কের এই খবরে উদ্বিগ্ন ফ্যানেরা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা।

আরও পড়ুন- এ বার করোনা পজিটিভ ঐশ্বর্যা-আরাধ্যাও

করোনা সংক্রমণের মধ্যেই নানা নিয়ম-শর্ত মেনে আবারও শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। অভিনেতারাও ক্রমশ যোগ দিচ্ছিলেন কাজে। কিন্তু গতকাল জয়া বচ্চন বাদে বচ্চন পরিবারের বাকি সদস্যদের করোনা সংক্রমণ এবং আজ পার্থের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে কি দুশ্চিন্তা গ্রাস করছে ফিল্মস্টারদের মনেও?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement