Daisy Shah

পলাশ মুচ্ছলের ছবির মাধ্যমে কাজে ফিরছেন ডেইজ়ি শাহ, ডিম্বাণু সংরক্ষণ নিয়ে মতপ্রকাশ নায়িকার

মাঝে বেশ কয়েক বছর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। পলাশ মুচ্ছলের পরিচালনায় ফের অভিনয়ে ফিরছেন। এ বার ডিম্বাণু সংরক্ষণ নিয়ে মুখ খুললেন ডেইজ়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
Share:

(বাঁ দিকে) পলাশ মুচ্ছল, ডেইজ়ি শাহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় ডিম্বাণু সংরক্ষণের ‘ট্রেন্ড’ নতুন নয়। এর আগে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন মাত্র ৩০ বছর বয়সে। অভিনেত্রী এষা গুপ্ত ২০১৭ সাল থেকে ডিম্বাণু সংরক্ষণ করছেন, একই পথে হেঁটেছেন মোনা সিংহ-ও। এ বার সেই পথে হাঁটলেন ডেইজ়ি শাহ। খুব শীঘ্রই পলাশ মুচ্ছল পরিচালিত ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বললেন ডেইজ়ি।

Advertisement

বহু খারাপ সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের চাপে পড়ে নাকি তাঁকে কাজ বন্ধ করতে হয়। এখন তাই বিয়ে নিয়ে তেমন কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর। তবে তিনি মা হতে চান। এই মুহূর্তে ৪১ বছর বয়স অভিনেত্রীর। তিনি বলেন, ‘‘পরিবার তৈরি করার জন্য বিয়ের কোনও প্রয়োজন নেই। আমি তাই ডিম্বাণু সংরক্ষণ করেছি, যাতে যখন খুশি মা হতে পারি। আমারও যাতে সন্তান হয়।’’

অভিনেত্রী জানান, জীবনে যা চেয়েছেন সেটা অর্জন করেছেন। একটা বাড়ি, পরিবারের জন্য ভাল জীবন, দুটো পোষ্য সবই রয়েছে তাঁর। আর্থিক স্বাচ্ছল্য রয়েছে তাঁর, যাতে সন্তান মানুষ করতে পারেন। সেখান থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ডেইজ়ি। যদিও মাঝে বেশ কয়েক বছর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। পলাশের পরিচালনায় ফের অভিনয়ে ফিরছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement