Dhurandhar 2 bade sahab

হামজ়ার ডায়েরিতে উঠে এসেছে তার নাম, ‘ধুরন্ধর ২’ ছবির ‘বড়ে সাহাব’ চরিত্রে কে এই অভিনেতা দানিশ ইকবাল?

রণবীর সিংহের চরিত্র হামজ়ার ডায়েরিতে যে একটি চরিত্রের নাম বার বার দেখা গিয়েছে, তাকে নিয়েই ছিল জল্পনা। সেই চরিত্রের নাম ‘বড়ে সাহাব’। এই চরিত্রে দেখা গেল দানিশ ইকবালকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৯:৪০
Share:

‘ধুরন্ধর ২’-এর ‘বড়ে সাহাব’ আসলে কে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

‘ধুরন্ধর’ মুক্তির তিন মাসের মাথায়, ১৯ মার্চ মুক্তি পেল ‘ধুরন্ধর ২’। মাত্র দু’দিনেই ব্যবসার পরিমাণ ঊর্ধ্বমুখী। দ্বিতীয় পর্বে পুরনো চরিত্রগুলি ফিরে এসেছে আবার। তবে, রণবীর সিংহের চরিত্র হামজ়ার ডায়েরিতে যে একটি চরিত্রের নাম বার বার দেখা গিয়েছে, তাকে নিয়েই ছিল জল্পনা। সেই চরিত্রের নাম ‘বড়ে সাহাব’। শোনা যাচ্ছিল, ইমরান হাশমিকে দেখা যেতে পারে এই চরিত্রে। কিন্তু, এই চরিত্রে বলিউডের কোন বড় তারকা নয়, আদিত্যের পছন্দ হয়েছে মঞ্চাভিনেতা দানিশ ইকবালকে।

Advertisement

ছবিতে ‘বড়ে সাহাব’ শুধু একটি পার্শ্বচরিত্র নয়, বরং তিনি গল্পের প্রধান খলনায়ক এবং ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী। হামজ়া ওরফে জসকৃত সিংহ রাংগির জীবনপথ নির্ধারণে এই চরিত্রটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ‘বড়ে সাহাব’ চরিত্রটি মূলত কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের দ্বারা অনুপ্রাণিত বলে জানা গিয়েছে। নির্মাতারা যদিও এখনও এটি নিশ্চিত করেননি। তবে অভিনেতা তাঁর সমাজমাধ্যমে ‘ধুরন্ধর ২’-এর ঝলক ভাগ করেছেন এবং সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন দর্শক।

‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে অভিনয়ে ডিগ্রি অর্জন করেছেন দানিশ। এর পর লন্ডনের ‘সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামা’ থেকে অভিনয়ে আবার ডিগ্রি লাভ করেন। বেশ কয়েক দশকের অভিনয়জীবন তাঁর, যদিও বলিউডে বেশির ভাগ পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত ওয়েব সিরিজ়গুলোর মধ্যে অন্যতম ‘মহারানি ২’। এই সিরিজ়ে দিলশাদ মির্জ়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন এবং ‘আরণ্যক’, ‘ফরাজ়’, ‘আখরি সচ’ ও ‘ভক্ষক’-এর মতো সিরিজ়ে তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement