Dhurandhar 2 Trailer Out

আরও হিংস্র! এ বার ‘প্রতিশোধ’ নেবেন রণবীর সিংহ, প্রকাশ্যে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’-এর প্রচার-ঝলক

‘ধুরন্ধর’ যদি অক্ষয় খন্নার ছবি হয়ে থাকে, তা হলে ‘ধুরন্ধর ২’ রণবীর সিংহের। প্রচার-ঝলক জুড়ে কেবল তাঁরই দাপট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:৫৬
Share:

প্রকাশ্যে ‘ধুরন্ধর ২’-এর প্রচার-ঝলক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির প্রচার-ঝলক। বলাই বাহুল্য, এই পর্বে হিংসা, হানাহানির মাত্রা আরও বেশি। নামেই ‘প্রতিশোধ’, ফলে রক্তারক্তির মাত্রা বাড়বেই এবং সেই আভাস আগেই দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফে। তবে ‘ধুরন্ধর’ যদি অক্ষয় খন্নার ছবি হয়ে থাকে, তা হলে ‘ধুরন্ধর ২’ রণবীর সিংহের। গোটা ঝলক জুড়ে কেবল তাঁরই দাপট।

Advertisement

‘ধুরন্ধর ২’-এ রণবীরের চরিত্র জসকিরত সিংহ রঙ্গি থেকে কী ভাবে হমজ়া হয়ে উঠল, সেই কাহিনি দেখানো হবে। প্রথম ছবিতে অক্ষয় অভিনীত রহমান বালোচকে খুন করার পরে দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হয়ে উঠবে রণবীরের হমজ়া। লিয়ারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে রণবীরের আরও হিংস্র রূপ দেখবেন দর্শক। প্রথম বারের মতো, এ বারেও আবহসঙ্গীত আবার দর্শকমন জয় করবে বলেই মত অনুরাগীদের। ঝলকে দেখা মিলেছে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-সহ প্রায় প্রত্যেকেরই, যাঁরা প্রথম ছবিতেও ছিলেন।

আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। প্রথম পর্ব নিয়ে বিতর্ক হলেও ভারতীয় বক্সঅফিসে ঝড় তুলেছিল সেটি। সেই ধারা ‘ধুরন্ধর ২’ অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার। তবে প্রচার-ঝলক মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আলোচনা। নিজের সমাজমাধ্যমের পাতায় এটি ভাগ করে রণবীর লেখেন, “বলেছিলাম, এ বার বিষয়টা ব্যক্তিগত”। প্রসঙ্গত, গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement