Aamir Khan-Kajol

আমিরের সঙ্গে বৃষ্টির মধ্যে ঘনিষ্ঠ দৃশ্যে ভয় ছিল! শ্বশুরবাড়ির আপত্তি নিয়ে কী জানিয়েছিলেন কাজল?

আমির খানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি ছিল কাজলের। ভয় পেয়েছিলেন, পাছে শ্বশুরবাড়ির লোকজন এই দৃশ্য দেখে রেগে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:৫২
Share:

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল কাজলের? ছবি: সংগৃহীত।

আমির খানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি ছিল কাজলের। ভয় পেয়েছিলেন, পাছে শ্বশুরবাড়ির লোকজন এই দৃশ্য দেখে রেগে যান। ২০০৬ সালে আমির খান ও কাজলের ‘ফনা’ সাড়া ফেলেছিল।

Advertisement

পরিচালক কুণাল কোহলি ভেবেছিলেন, এই ছবিতে কাজলের আর অভিনয় করা হবে না। কারণ তত দিনে কাজল এক সন্তানের মা হয়ে গিয়েছেন। কিন্তু তিনি যখন ছবির গল্প কাজলকে শোনান, তখন অভিনেত্রী হঠাৎই রাজি হয়ে যান। শুধু একটাই সমস্যা ছিল। ছবির ‘দেখো না’ গানটির শুটিংয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে অন্তরঙ্গ রসায়ন দেখানো হয়েছিল আমির ও কাজলের। এই দৃশ্য নিয়েই নাকি আপত্তি ছিল অভিনেত্রীর।

অন্ধ মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। তবে তাঁকে কালো চশমা পরানো হয়নি ছবিতে। অন্ধ মানেই কালো চশমা পরাতে হবে, এমন মনে করেন না পরিচালক কুণাল। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা ওঁকে কখনওই কালো রোদচশমা পরাইনি। কারণ আমি ওঁর চোখ দুটো নিয়েই কাজ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম, নায়ক ও দর্শক উভয়ই ওঁর চোখের দিকেই তাকাক। আমি চোখ ঢেকে রাখতে চাইনি। অন্ধ মেয়েকে এর আগে এত অন্তরঙ্গ দৃশ্যে কখনও দেখানো হয়নি।”

Advertisement

শুটিংয়ের প্রথম দিনই তাই কাজল পরিচালককে বলেছিলেন, “দেখো, আমাকে এই গানটা আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বসে দেখতে হবে। তুমি তোমার মতোই রসায়ন দেখিও। কিন্তু এই কথাটা মাথায় রেখো।” তবে পরিচালক এই দৃশ্যের জন্য নিজেকে বাঁধতে চাননি। তাঁর বক্তব্য, “অন্ধ মেয়ে হলেই বা কী? যাঁদের কোনও শারীরিক সীমাবদ্ধতা আছে, তারাও তো অন্যদের মতোই প্রেমে পড়ে। তাই আমি এটাকে দুঃখের দৃশ্যের মতো করে দেখাইনি।”

উল্লেখ্য, এই ছবির গানগুলিও বিশেষ ভাবে জনপ্রিয় হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement