Raghav Chadha

রাঘব চড্ঢা নিজস্ব দল গঠন করবেন এ বার? দিশা পটানীর দিদি খুশবুর মন্তব্য কী ইঙ্গিত দিল?

শুরু হয়েছে নানা জল্পনা। এ বার কি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি? এর মধ্যেই রাঘবকে একটি আর্জি জানালেন দিশা পটানীর দিদি খুশবু পটানী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:০১
Share:

রাঘবকে নিয়ে কী বললেন দিশার দিদি খুশবু? ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে বহু মানুষের পছন্দের রাজনীতিবিদ হয়ে উঠেছেন রাঘব চড্‌ঢা। বলিউড তাঁকে পরিণীতি চোপড়ার স্বামী হিসাবেও চেনে। গত কয়েক মাসে বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য সমর্থন করেন সাধারণ মানুষ। কখনও ‘ডেলিভারি বয়’দের হয়ে সওয়াল করেছেন, কখনও কম কর দেওয়ার দাবিতে কথা বলেছেন, কখনও আবার পিতৃত্বকালীন ছুটির কথাও তুলেছেন। সেই রাঘবকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ (আম আদমি পার্টি)। শুরু হয়েছে জল্পনা, এ বার কি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন রাঘব? এরই মধ্যে রাঘবের কাছে একটি আর্জি জানালেন দিশা পটানীর দিদি খুশবু পটানী।

Advertisement

রাঘবের একটি পোস্টে খুশবু মন্তব্য করেন, ‘‘রাঘবজি, আপনি একজন লেখাপড়া জানা বুদ্ধিমান নেতা। আমাদের দেশে আপনাদের মতো নেতার খুব প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে আপনি নিজের একটি দল গঠন করবেন। আমরা সবাই আপনার সঙ্গে থাকব। কারণ আপনি দেশের সঙ্গেই চলতে চান। জয় হিন্দ।’’ খুশবুর মন্তব্যে অনুরাগীদের অনুমান, আগামী দিনে রাঘব নিজস্ব দল গঠন করতে পারেন।

রাঘবের পাশে দাঁড়িয়েছেন এমন অনেকেই। তবে পরিচালক অশোক পণ্ডিত রাঘব চড্‌ঢার সমর্থনে কথা বলেননি। বরং রাঘবের সমালোচনা করে অশোক দাবি করেছেন, এর আগে দলের অন্দরে চলা বহু বিষয়ে তিনি নীরব থেকেছেন। রাঘবের অবশ্য দাবি, যখনই লোকসভায় কথা বলার সুযোগ পেয়েছেন, তিনি মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছেন।

Advertisement

এই সময়ে রাঘবের পাশে দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পরিণীতি চোপড়াও। উল্লেখ্য, ২০২৩ সালে রাঘব ও পরিণীতি বিয়ে করেন। বলিউডের সুখী দম্পতি হিসাবে তাঁরা পরিচিত। ২০২৫ সালে তাঁদের কোলে আসে সন্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement