Ranbir Kapoor

লাড্ডুতে মশগুল এই বাচ্চাটি কে বলুন তো?

রাজ কপূর থেকে আজকের রনবীর। কপূর খানদান। বলিউডে রাজত্ব করা একটি পরিবার। এ রকমটা বোধহয় কোনও পরিবারেই তেমন ভাবে দেকা যায় না। এই পরিবারের ছোটরা বড় হয়ে অন্য কোনও জীবিকায় নিজেদের খাপ খাওয়াবেন কী করে! কেন না ছোট থেকেই তারা দেখে আসছে বাপ-ঠাকুরদা কী করেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ১১:৪৭
Share:

লাড্ডু হাতে বাচ্চাটি আজকের বলিউড তারকা

রাজ কপূর থেকে আজকের রনবীর। কপূর খানদান। বলিউডে রাজত্ব করা একটি পরিবার। এ রকমটা বোধহয় কোনও পরিবারেই তেমন ভাবে দেকা যায় না। এই পরিবারের ছোটরা বড় হয়ে অন্য কোনও জীবিকায় নিজেদের খাপ খাওয়াবেন কী করে! কেন না ছোট থেকেই তারা দেখে আসছে বাপ-ঠাকুরদা কী করেন? আরকে স্টুডিওতে কী ভাবে অভিনয় চলে? এই ছবিও আর কে স্টুডিওর ভিতরে তোলা। ছবিতে মহিলাকে দেখেই সহজেই চিনে ফেলা যায়। কিন্তু লাড্ডু হাতে বাচ্চাটি?

Advertisement

আরও পড়ুন- ‘হ্যাঁ’ বলেও কর্ণের ছবি থেকে সরে গেলেন সলমন খান

হোলির দিনে আর কে স্টুডিওর ভিতরের একটি ছবি। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বয়ং নিতু কপূর। ছবিতে লাড্ডু হাতে ছেলেটি তাঁরই পুত্র। নীল চোখে বলিউড মাত করছেন বর্তমানে— রনবীর কপূর। রনবীরের ছোটবেলার ছবিটি পোস্ট করে নিতু সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘রনবীরের নজর খালি লাড্ডুর দিকে।’ লাড্ডুতে মগ্ন এই বাচ্চাটাই এখন সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement