Bollywood Stars faced legal battle

কারও কাঁধে হরিণ হত্যার দায়, কেউ তছরুপের দায়ে জেলে! রাজপালের মতো ফেঁসেছেন কোন বলি তারকারা?

প্রদীপের নীচে অন্ধকার। জৌলুসের আড়ালে অপরাধের হাতছানি। সেই গেরোয় ফেঁসেছেন কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০০
Share:

সংশোধনাগারে রাত কাটিয়েছেন এই সব তারকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পর্দায় তাঁরা প্রতি মুহূর্তে দুষ্টের দমন করেন। বাস্তবে তাঁরা অন্যায় করে ফেললে? আইন কি হিন্দি ছবির তারকাদের ছেড়ে কথা বলে? না কি তাঁরাও আর পাঁচ জনের মতোই জেলের ভাত খান?

Advertisement

খবর, রাজপাল যাদব টাকা তছরুপ করে রেহাই পাননি। তাঁর বর্তমান ঠিকানা তিহাড় জেল। এ ভাবেই নানা সময়ে নানা অভিযোগে বলিউড তারকারা সংশোধনগারে থেকেছেন। কে, কোন অভিযোগে হাজতবাস করেছেন?

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

সঞ্জয় দত্ত: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের তদন্তে প্রকাশ, বাড়িতে বেআইনি অস্ত্র রেখেছিলেন সঞ্জয় দত্ত। সেই অপরাধে টাডা মামলায় পাঁচ বছর গারদের ও পারে দিন কাটাতে হয়েছে ‘সঞ্জুবাবা’কে।

Advertisement

সলমন খান। ছবি: সংগৃহীত।

সলমন খান: কখনও তাঁর বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার দায়। কখনও ঘুমন্ত ফুটপাথবাসী তাঁর গাড়ির নীচে! লম্বা সময় তিনি সংশোধনাগারে ছিলেন।

রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

রণবীর সিংহ: সদ্য আইনি গেরোয় ফেঁসেছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। অভিযোগ, গত শীতে একটি পুরস্কারমঞ্চে অভিনেতার অঙ্গভঙ্গি দক্ষিণ ভারতের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। খবর, চলতি বছরের জানুয়ারিতে লিখিত অভিযোগ দায়ের হয়। তিনি আইনি নোটিস পান চলতি বছরের জানুয়ারিতে।

মনোজ বাজপায়ী। ছবি: সংগৃহীত।

মনোজ বাজপায়ী: অভিনেতার অপরাধ, তিনি ‘ঘুষখোর পণ্ডিত’ ছবিতে অভিনয় করেছেন। অভিযোগ, ছবির নাম এবং বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই মর্মে লখনউয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিচালকের সঙ্গে আইনি নোটিস পেয়েছেন মনোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement