OTT Release

সিস্টেমের বিরুদ্ধে লড়তে নামছেন সোনাক্ষী-জ্যোতিকা, ক্যামেরার সামনে বিয়ে তেজস্বী ও কর্ণের, এ সপ্তাহে আর কী আছে

বিয়ের পর ফের ওটিটির পর্দায় দেখা যাবে সোনাক্ষী সিন্‌হাকে। একই সঙ্গে কর্ণ কুন্দ্র ও তেজস্বী প্রকাশ তাঁদের বিয়ের নিয়ে এক ধাপ এগোবেন। এই সপ্তাহে ওটিটিতে কোনটি কোথায় দেখা যাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৮:৫৮
Share:

চলতি সপ্তাহে ওটিটির পর্দায় দেখা যাবে যাঁদের। ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহে ওটিটিতে নানা স্বাদের সিরিজ় মুক্তি পেতে চলেছে। বেশ একটা লম্বা সময় পরে এই সপ্তাহে সে ভাবে কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না ওটিটির পর্দায়। নেই তেমন কোনও বাংলা সিরিজ়ও।

Advertisement

বিয়ের পরে ফের ওটিটির পর্দায় দেখা যাবে সোনাক্ষী সিন্‌হাকে। একই সঙ্গে কর্ণ কুন্দ্র ও তেজস্বী প্রকাশ তাঁদের বিয়ের দিকে কি এক ধাপ এগোবেন?

সিস্টেম:

Advertisement

এই প্রথম বার পর্দায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিন্‌হাকে। বছর কয়েক আগে ওটিটির পর্দায় ‘দহাড়’ সিরিজ়ে সোনাক্ষীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এ বার ফের ওটিটিতে ফিরছেন সোনাক্ষী। একেবারে কোর্টরুম ড্রামা সিরিজ়ে দেখা যাবে তাঁকে। তবে সোনাক্ষী একা নন, তাঁর সঙ্গে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। রয়েছেন আশুতোষ গোয়াড়েকরও। এই সিরিজ়ে সিস্টেমের বিরুদ্ধেই কি কণ্ঠ ছাড়বেন সোনাক্ষী? সিরিজ়টি দেখা যাবে অ্যামাজ়ন প্রাইমে।

‘সিস্টেম’ দেখা যাবে অ্যামাজ়ন প্রাইমে।

দেশি ব্লিং:

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘দেশি ব্লিং’। দুবাইয়ে বসবাসকারী অভিজাত ভারতীয় প্রবাসীদের গল্প বলবে এই সিরিজ়। এতে অভিজাত সমাজের পরিবারের অন্দরের দ্বন্দ্ব, তাঁদের উদ্‌যাপন সবই থাকবে। এই সিরিজ়ে দেখা যাবে তেজস্বী প্রকাশ ও কর্ণ কুন্দ্রকে। গত কয়েক বছর ধরেই তাঁদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন। এ বার নাকি এই সিরিজ়েই সম্পর্ককে পরিণতি দেবেন তাঁরা!

‘দেশি ব্লিং’ দেখা যাবে নেটফ্লিক্সে।

মধু বিহু:

শরফউদ্দীন এবং কল্যাণী পানিকেট অভিনীত মলয়ালম ভাষার কমেডি ঘরানার এই বিনোদনমূলক ছবিটি ২২ মে থেকে সোনি লাইভ-এ স্ট্রিমিং শুরু হবে। সিনেমার গল্পটি এক যুবককে কেন্দ্র করে, যে তার পরিবারের অস্বাভাবিক ও বিশৃঙ্খল পরিবেশের কারণে পাত্রী খুঁজে পাচ্ছেন না। শেষপর্যন্ত কী ভাবে সে তার জীবনসঙ্গিনীকে খুঁজে পেল, সেই গল্পই দেখা যাবে।

‘মধু বিহু’ দেখা যাবে সোনি লিভ-এ।

সতরঙ্গি: বদলে কা খেল:

এই সিরিজ়ের গল্পটি বাবলু মাহাতোকে কেন্দ্র করে, যিনি একজন শিল্পী। একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা করার পাশাপাশি তাঁর প্রয়াত বাবার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এটি থ্রিলারধর্মী প্রতিশোধমূলক একটি হিন্দি সিরিজ়, যেটি মুক্তি পাচ্ছে ‘জ়ি ফাইভ’-এ।

সতরঙ্গি: বদলে কা খেল দেখা যাবে জ়িফাইভে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement