Hardik Maheika Wedding

উদয়পুরে নাতাশাকে বিয়ে করেন, সেখানেই তৃতীয় বার সাত পাক ঘুরবেন হার্দিক? তোড়জোড় শুরু

এ বার নাকি সম্পর্ককে পরিণতি দিচ্ছেন হার্দিক-মাহিকা। নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদের দু’বছরের মধ্যে ফের বিয়ে পিঁড়িতে তিনি। কবে বসবে বিয়ের আসর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:২২
Share:

নাতাশার সঙ্গে বিচ্ছেদের দু’বছরের মাথায় ফের বিয়ে করতে চলেছেন হার্দিক। ছবি: সংগৃহীত।

নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ২০২৪ সালে। তখন হার্দিক পাণ্ড্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। প্রায় দু’বছর কেটে গিয়েছে, এখন হার্দিকের জীবনে এসেছেন মাহিকা শর্মা। সমাজমাধ্যমে প্রায়ই নিজেদের একাধিক ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেন। এ বার সেই সম্পর্ককে নাকি পরিণতি দিতে চলেছেন হার্দিক-মাহিকা।

Advertisement

২০২০ সালে অতিমারির মাঝে নাতাশাকে বিয়ে করেন হার্দিক। এর পরে ছেলে অগস্ত্যের জন্ম হয়। তারও পরে, ২০২৩ সালে আবার তাঁরা উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন। তার পরে অবশ্য সেই বিয়ে ভাঙে। খবর, এ বার মাহিকার সঙ্গেও নাকি সেই উদয়পুরেই বিয়ে করতে চলেছেন হার্দিক।

মাসকয়েক আগে গুজরাতে নতুন বাড়ি কিনেছেন ক্রিকেটতারকা। এ ছাড়াও আইপিএল হোক কিংবা বিশ্বকাপ— সর্বত্রই মাহিকাকে তাঁর সঙ্গে দেখা গিয়েছে। অগস্ত্যের সঙ্গেও একাধিক বার খেলার মাঠে দেখা গিয়েছে মাহিকাকে। তাঁর ও হার্দিকের ছেলের সমীকরণ বেশ প্রশংসিত হয় নেটমহলে। এর পরেই নেটাগরিকেরা আন্দাজ করেছিলেন যে, এ বার হয়তো চার হাত এক হবে হার্দিক-মাহিকার। গুঞ্জন, চলতি বছরের ২২ মে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারবেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি মাহিকা বা হার্দিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement