Virat Anushka Food Habit

অনুষ্কা মাছ-মাংস খান না, স্ত্রীকে দেখেই বিরাটও ছেড়েছেন আমিষ, এই অভ্যাসে কী উপলব্ধি তারকাদম্পতির?

মাছ-মাংস খাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন অনুষ্কা। স্ত্রীকে দেখে বিরাটও নাকি আমিষ ত্যাগ করেছেন। এর ফলে কী অনুভূতি তারকাদম্পতির?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২১:৩৮
Share:

আমিষ ছেড়ে কেমন আছেন তারকাদম্পতি? ছবি: সংগৃহীত।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি মুম্বই ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন। সিনেমা থেকে বেশ অনেকটাই দূরে এখন অভিনেত্রী। আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন। গলায় তুলসীর মালা ধারণ করেছেন অনুষ্কা। মাছ-মাংস খাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন। স্ত্রীকে দেখে বিরাটও নাকি আমিষ ত্যাগ করেছেন। এর ফলে কী অনুভূতি তারকাদম্পতির?

Advertisement

২০১৫ সালেই নিরামিষাশী হয়ে যান অনুষ্কা। শুধু তা-ই নয়, দুগ্ধজাত খাবারও খান না অনুষ্কা। বিরাট জানান, অনুষ্কার পশু-পাখির প্রতি ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া। ক্রিকেটতারকাও মাছ-মাংস খাওয়া ছেড়ে ভালই আছেন। স্ত্রী অনুষ্কাই তাঁর জীবনটা বদলে দিয়েছেন। বিরাটের কথায়, ‘‘অনুষ্কা আসলে আমার জীবনে অনেক নতুন শিক্ষা দিয়েছে। যার মধ্যে এটাও একটা। আমি মানুষ হিসাবে আগের থেকে অনেক বেশি ভাল হয়েছি অনুষ্কার কারণে। পশুদের ভালবেসে নিরামিষাশী হওয়ার চিন্তাভাবনা আমাকে অনুপ্রাণিত করেছিল।’’

তবে অনুষ্কা যতটা সহজে আমিষ ছাড়তে পেরেছেন, বিরাটের জন্য ব্যাপারটা ততটা সহজ ছিল না। বিরাটের কথায়, ‘‘আমার জন্য আমিষ ছাড়া সহজ ছিল না। কিন্তু এই সিদ্ধান্ত আমার জীবনধারায় পরিবর্তন আনে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement