Updates Of Mouni-Suraj Breakup

মৌনীর পর দিশাও! ‘বন্ধু’র দেখানো পথেই হাঁটলেন অভিনেত্রীও, মুখ ফিরিয়ে নিলেন কার থেকে?

মৌনী-সূরজের চার বছরের দাম্পত্যে ইতি টানার গুঞ্জন জোরালো। এ দিকে, অভিনেত্রীর পথে হাঁটলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী দিশাও! তিনি কাকে অনুসরণ করা বন্ধ করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৩:০৬
Share:

দিশা পটানী কি মৌনী রায়কে সমর্থন করলেন? ছবি: ফেসবুক।

বিয়ে ভাঙছে মৌনী রায়-সূরজ নাম্বিয়ারের? সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণ করা বন্ধ করতেই বলিউড তোলপাড়। মাত্র চার বছরেই ভালবাসার বিয়েতে ইতি? দম্পতির মুখে কুলুপ। কবে থেকে তাঁরা পরস্পরকে অনুসরণ করা বন্ধ করেছেন? জানা যায়নি কিছুই। তবে সমাজমাধ্যম থেকে একে অন্যের ছবি মুছেছেন ইতিমধ্যেই।

Advertisement

তারকাদম্পতির এই কাণ্ড যখন মায়ানগরীতে ঝড় তুলেছে, তখনই ঘটেছে আরও একটি ঘটনা। মৌনীর পথে হাঁটলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী দিশা পটানীও! তিনিও অনুসরণ করা বন্ধ করে দিলেন তাঁর অতি পরিচিত একজনকে। কে তিনি? জানা গিয়েছে, মৌনীর মতো দিশাও নাকি সূরজকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন। তাঁর সমাজমাধ্যমে হয় নিজের, না হয় কাজের ছবি। যা দেখে নেটাগরিকদের কৌতূহল, এ ভাবেই কি বন্ধু মৌনীকে সমর্থন জানালেন দিশা? একই সঙ্গে দিশার এই পদক্ষেপ মৌনী-সূরজের সম্পর্কের ভাঙনে কি পরোক্ষে সমর্থন জানাচ্ছে?

এখনকার দিনে তারকাদের বিচ্ছেদ বা দাম্পত্যে ভাঙন শুরুই হয় সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণ না করার মাধ্যমে। এর আগে একাধিক জনপ্রিয় মুখ তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন এ ভাবেই। তাই মৌনী-সূরজ পরস্পরকে অনুসরণ করা বন্ধ করতেই গুঞ্জন শুরু বলিউডে। দম্পতি মুখ না খুললেও তাঁদের ঘনিষ্ঠদের দাবি, এখনও সব ছবি তাঁরা মুছে দেননি। তাঁদের আশা, মিটমাটের সম্ভাবনা একেবারে মুছে যায়নি।

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সূরজের প্রেমে পড়েন মৌনী। করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই তাঁদের প্রেম। লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সূরজের সঙ্গে আলাপ অভিনেত্রীর। দু’জনেই সম্পর্কের পরিণতি চেয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলায়লি, দুই রীতি মেনেই বিয়ে হয়। সম্প্রতি, মা হতে চলেছেন মৌনী, এমন গুঞ্জনও শোরগোল ফেলে দিয়েছিল বলিউডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement