Mouni Roy

দুবাইয়ে প্রেম, গোয়ায় বিয়ে! চার বছরের দাম্পত্যজীবন, এর মধ্যেই স্বামীকে নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন মৌনী?

করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনীর প্রেমের সূচনা। ২০২২ সালে বিয়ে। এ বার কোন সিদ্ধান্ত নিলেন মৌনী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০২:৩৯
Share:

(বাঁ দিক) মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২০২২ সালে গোয়ায় রূপকথার বিয়ে। কিন্তু বিয়ের চার বছর কাটতে না কাটতেই মৌনী নিলেন কঠিন সিদ্ধান্ত! সমাজমাধ্যম থেকে সরিয়ে দিলেন স্বামী সূরজ নাম্বিয়ারের সব ছবি।

Advertisement

২০২০ সালে দুবাইয়ের ব্যবসায়ী সূরজের প্রেমে পড়েন বলিউডের বঙ্গতনয়া। করোনা অতিমারির জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই মৌনীর প্রেমের সূচনা। লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সূরজের প্রেমে পড়েন মৌনী। দু’জনেই সম্পর্কের পরিণতি দিতে চেয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। একটা সময়ে স্বামীর সঙ্গে ছবিতে ভরিয়ে দিতেন সমাজমাধ্যম। এখন সেই সূরজকেই সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিলেন মৌনী!

এর পরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরদার হয়। নেটাগরিকদের একটা বড় অংশের ধারণা, বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন তাঁরা। যদিও মৌনী কিংবা সূরজ, কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement