Janhvi Kapoor

প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন? লাজুক হেসে অবাক করা জবাব জাহ্নবীর

এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তাঁর স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, কখনওই চাননি জাহ্নবী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২১:২০
Share:

ওরহান অবত্রমানীকে নিয়ে গুজব ধামাচাপা দিলেও, বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? ফাইল চিত্র

বাবা বনি কপূর চেয়েছিলেন, মেয়ে নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিক। তাই শুরুতেই নিজের পরিচালিত ছবিতে নেননি জাহ্নবী কপূরকে। শ্রীদেবী-কন্যারও লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রতিষ্ঠিত করা। টাকার জন্য যে কোনও প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন তিনিও।

Advertisement

আর এখন? ৬টি ছবি করে রীতিমতো জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী। বড়দিনের আগে কোন তারকাকে কী উপহার পাঠাতে চান, সেই ইচ্ছাও প্রকাশ করলেন। আর প্রেম? ওরহান অবত্রমানীকে নিয়ে গুজব ধামাচাপা দিলেও, বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? কিছুতেই বললেন না জাহ্নবী। তবে এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।

রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনও? জিজ্ঞাসা করতেই লজ্জায় পড়েছিলেন ‘মিলি’র নায়িকা। সাংবাদিককে অবাক করে জাহ্নবী জবাব দিয়েছিলেন , “হ্যাঁ...প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।”

Advertisement

‘আমরা’ মানে কারা? সে কথাতেও আসেন এর পর। জাহ্নবী জানান, সাংবাদিক, আলোকচিত্রী— সবাইকে এড়িয়ে চলতেন এক সময়। কখনও কখনও এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তাঁর স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, কখনওই চাননি। সে সময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন জাহ্নবী।

তাঁর কথায়, “রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছু দিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও আমরা তিন জনেই আগে বন্ধু, তার পর সব কিছু।”

Advertisement

আগামী দিনে খেলা নিয়ে ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। তা ছাড়াও পারিবারিক ছবি ‘বাওয়াল’-এ রয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালের ৭ এপ্রিল মুক্তি পাবে সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement