Jaya Bachchan

ক্যামেরা দেখলেই মেজাজ হারান! জয়ার ফোনের ‘ওয়ালপেপার’-এ রয়েছে কার ছবি? ফাঁস করলেন ছবিশিকারিরা

আবার জয়া বচ্চনের দিকে ক্যামেরা তাক করলেন ছবিশিকারিরা। অভিনেত্রীর ফোনে উঁকিঝুঁকি দিলেন তাঁরা। প্রকাশ্যে কোন তথ্য?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫
Share:

জয়া বচ্চন। ছবি: সংগৃহীত।

জয়া বচ্চনের সঙ্গে ছবিশিকারিদের অম্লমধুর সম্পর্ক। দিনকয়েক তিনি কটাক্ষ করে বলেছিলেন, পাপারাৎজ়িরা মিডিয়ার নামে কলঙ্ক! তার পরে আলোকচিত্রীদের একাংশ অভিনেত্রীকে বয়কটেরও রব তোলেন। এ বার সেই ছবিশিকারিরা আবার জয়ার দিকেই ক্যামেরা তাক করলেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীর ফোনেও উঁকিঝুঁকি দিলেন তাঁরা! প্রকাশ্যে কোন তথ্য?

Advertisement

প্রায় দিনই ছবিশিকারিদের উপর অগ্নিবর্ষণ করেন বর্ষীয়ান অভিনেত্রী। ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে একেবারেই বিশ্বাসী নন জয়া, সে কথা নিজেই বলেছেন বহু বার। কিছু দিন আগে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?” যদিও সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ় দেন তিনি।

তবে তার পরেই জয়ার মুঠোফোনে আড়ি পাতলেন তাঁরা। অভিনেত্রী তাঁর গাড়িচালককে ডাকার জন্য ফোন বার করতেই, পিছন থেকে ছবিশিকারিরা ‘ফোকাস’ করলেন জয়ার ফোনের ওয়ালপেপারে। কার ছবি সেখানে? ফোনের পর্দায় অভিনেত্রীর মেয়ে-ছেলে-বৌমা বা স্বামী, কারও ছবিই নেই। বরং মোবাইল খুললেই দেখা যাচ্ছে তিন নাতি-নাতনির ছবি। নব্যা, অগস্ত্য ও আরাধ্যার ছবি রয়েছে তাঁর ফোনে। জয়ার ফোনের ওয়ালপেপার দেখে অবশ্য ভালবাসায় ভরিয়েছে নেটপাড়া। কিন্তু অভিনেত্রী তাঁর ফোনে আড়ি পাতার কারণে আবার রেগে যাবেন না তো ছবিশিকারিদের উপর? সেই আশঙ্কাও অবশ্য নেটাগরিকেরা উড়িয়ে দিচ্ছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement