Love Life Of Jennifer

চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! ভালবাসার খোঁজে কী করতে চলেছেন তিনি?

“আমি ভালবাসার অযোগ্য নই। যাঁরা এসেছিলেন, তাঁরা আমায় সঠিক ভাবে ভালবাসতে পারেননি। কেবল, আংটি, বাড়ি এ সবেই মন দিয়েছেন”, বক্তব্য জেনিফারের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৪১
Share:

জেনিফার লোপেজ়। ছবি: ফেসবুক।

বার বার প্রেমে পড়েছেন। ‘এটাই সঠিক প্রেম’— ভেবে একাধিক বার বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। তার পরেও জেনিফার লোপেজ়ের জীবনে হাহাকার! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, আজও নাকি খাঁটি ভালবাসা খুঁজছেন তিনি।

Advertisement

অভিনেত্রী-গায়িকার জীবনীপঞ্জি বলছে, ভালবাসার জন্য তিনি চার বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সঙ্গী বদলেছেন সাত বার। এ প্রসঙ্গে কথা উঠতেই জেনিফারের কণ্ঠে স্পষ্ট হতাশা। তিনি জানিয়েছেন, তাঁর জীবনে এখনও প্রকৃত প্রেম আসেনি! তার জন্য তিনি দায়ী করেছেন তাঁর প্রাক্তনদের। জেনিফার বলেছেন, “আমি ভালবাসার অযোগ্য নই। যাঁরা এসেছিলেন, তাঁরা আমায় সঠিক ভাবে ভালবাসতে পারেননি। কেবল, আংটি, বাড়ি এ সবেই মন দিয়েছেন। জাগতিক জিনিসের প্রতিই তাঁদের মনোযোগ ছিল বেশি।”

কেন জেনিফার প্রকৃত প্রেমের হদিশ পেলেন না আজও? সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি উপলব্ধি করেছেন, তাঁর অতীত সম্পর্কগুলো ব্যর্থ। তার কারণ, তিনি নিজেকে ভালবাসতেন না! তাই হয়তো ‘সঠিক ভালবাসা’ দাবি করতে পারেননি প্রাক্তনদের থেকে। এখানেই শেষ নয়। সাক্ষাৎকারে জেনিফারের আরও দাবি, মন থেকে সাড়া পাননি বলেই মার্ক অ্যান্টনি এবং বেন অ্যাফ্লেকের মতো ‘হাই-প্রোফাইল’ ব্যক্তির সঙ্গে প্রেমে থাকা সত্ত্বেও বিয়ে করেননি। ব্যক্তিগত জীবনে ‘অসুখী’ জেনিফার অবশেষে বুঝতে পেরেছেন, এই ধরনের অভিজ্ঞতা আদতে নিজেকে ভালবাসতে শেখায়। নিজেকে ভাল রাখতে অভিনেত্রী ভবিষ্যতে নিজের মনের আরও যত্ন নেবেন বলে জানান।

Advertisement

একই সঙ্গে আরও একটি ভুল করবেন না বলে জানিয়েছেন জেনিফার। তিনি আগে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা আলোচনা করতেন। আগামী দিনে তাতেও আড়াল টানবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement