karan johar

আমি সিঙ্গল পেরেন্ট নই: কর্ণ জোহর

সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে কর্ণ জোহরের জীবনে আসে ছেলে যশ এবং মেয়ে রুহি। তাদের জন্মদিন উপলক্ষে বুধবার এলাহি পার্টির আয়োজন করেছিলেন কর্ণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪১
Share:

যশ-রুহির সঙ্গে কর্ণ জোহর। ছবি: ইনস্টাগ্রাম

সারা পৃথিবীর কাছে তিনি সিঙ্গল পেরেন্ট। কিন্তু আজ যশ-রুহির তিন বছরের জন্মদিনে মায়ের কথা খোলাখুলি বললেন পরিচালক কর্ণ জোহর।

Advertisement

কর্ণ বলেন, “সকলেই জানেন আমি সিঙ্গল পেরেন্ট। বাস্তবে তা নয়। আমার মা না থাকলে এ ভাবে যশ আর রুহিকে বড় করতে পারতাম না আমি। মা যে ভাবে আবেগের সঙ্গে স্নেহ দিয়ে ওদের গড়ে তুলছে আমি একা তা পারতাম না।” এই স্বীকারোক্তি নিজেই পোস্ট করেছেন কর্ণ। তিনি বলেছেন যশ রুহির ক্ষেত্রে ওদের মানুষ করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা সম্ভবই হতো না যদি না মাকে সঙ্গে পেতেন।

আজ যশ-রুহির তিন বছরের জন্মদিন!

Advertisement

আরও পড়ুন: প্রতিবাদ

সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে কর্ণ জোহরের জীবনে আসে ছেলে যশ এবং মেয়ে রুহি। তাদের জন্মদিন উপলক্ষে বুধবার এলাহি পার্টির আয়োজন করেছিলেন কর্ণ। আমন্ত্রিত ছিলেন বলি পাড়ায় তাঁর বন্ধুবান্ধব এবং তাঁদের সন্তানরা। ছিলেন করিনা এবং সোহা আলি খান। সঙ্গে করিনার ছেলে তৈমুর আর সোহার মেয়ে ইনায়াও হাজির হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: মাচা হিটের ফর্মুলা

এ বছর শুধু পরিবারের দিক দিয়েই নয়, কাজেও খুশির খবর দিয়েছেন কর্ণ। বেশ কিছু বছর ব্রেকের পর ফিরছেন পরিচালক হিসেবেই। তাঁর আগামী মাল্টি স্টারার ছবি 'তখত' ঘিরে উন্মাদনা শুরু হয়েছে বি-টাউনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement