Kareena Kapoor on Ibrahim Ali Khan

সইফের আগের পক্ষের ছেলে ইব্রাহিম, জন্মদিনে তাঁকে কী বিশেষ বার্তা দিলেন করিনা?

সইফ ও অমৃতার ছেলে ইব্রাহিম ২৫-এ পা দিল। যদিও বহু বছর হল সইফের থেকে আলাদা থাকেন ইব্রাহিম। সৎমা করিনার তরফে এল কোন বার্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৩৫
Share:

জন্মদিনে ইব্রাহিমকে কী লিখলেন সইফ-পত্নী করিনা? ছবি: সংগৃহীত।

বেশ কয়েক বছর আগে করিনা কপূর খানকে কর্ণ জোহর প্রশ্ন করেন, সইফের প্রথম পক্ষের সন্তান তাঁকে কী নামে সম্বোধন করলে তিনি খুশি হবেন? সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান কি তবে তাঁকে ‘ছোট মা’ বলে ডাকেন? সটান ‘না’ বলে দিয়েছিলেন অভিনেত্রী। বরং তাঁদের বন্ধু হয়ে থাকার কথা বলেছিলেন। সইফের সঙ্গে বিয়ের প্রায় ১২ বছর পরেও অভিনেতার আগের পক্ষের সন্তানের সঙ্গে যেন সেই সম্পর্ক বজায় রেখেছেন করিনা।

Advertisement

সইফ ও অমৃতার ছেলে ইব্রাহিম ২৫-এ পা দিল। বহু বছর হল সইফের থেকে আলাদা থাকেন সারা ও ইব্রাহিম। সইফ এবং অমৃতা সিংহের বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই মানুষ তাঁরা। দ্বিতীয় বার সংসার পেতেছেন সইফ। বিয়ে করেছেন করিনা কপূরকে। অনেকের মনেই প্রশ্ন ছিল, ‘সৎমা’ করিনার সঙ্গে কেমন সম্পর্ক হবে সারা আর ইব্রাহিমের? কিন্তু করিনা যে অনেকটাই তাঁদের বন্ধু, তা বার বার বোঝা যায় তাঁদের কথায়। তাই তো ইব্রাহিমের জন্মদিনে বিশেষ বার্তা এল করিনার তরফ থেকে। করিনার ছোট ছেলে জেহ কেক খাইয়ে দিচ্ছে দাদা ইব্রাহিমকে। সেই ছবি পোস্ট করে করিনা লেখেন, ‘‘শুভ জন্মদিন বড় দাদা, ভাইদের মধ্যে সব থেকে সুন্দর ইব্রাহিমকে শুভেচ্ছা।’’ বছর কয়েক আগে সইফের মা শর্মিলা ঠাকুরও ইব্রাহিমকেই যোগ্য 'পটৌডি' বলে সম্বোধন করেন। ইব্রাহিম ও সারা দু’জনেই করিনার ঘনিষ্ঠ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement