Vicky Kaushal

Katrina Kaif-Vicky Kaushal: ভিকি এলেন সাদা ঘোড়ায়, ফুল সাজানো পাল্কিতে ক্যাটরিনা, নবদম্পতির ছবি দুর্গের বারান্দায়

বিয়ে হল ভিকি-ক্যাটরিনার। যতই লুকিয়ে রাখার চেষ্টা চলুক, প্রকাশ পেল নব দম্পতির বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের হোটেলের ছাদ থেকে দেখা গেল তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১৮:৪০
Share:

বিয়ে হল ভিকি-ক্যাটরিনার

বিয়ে হয়ে গেল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের। যতই লুকিয়ে রাখার চেষ্টা চলুক, জনসমক্ষে এসেই গেল বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় নবদম্পতির ঝলক। ছবি তুলেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম।

Advertisement

লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ভিকি। পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলো হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাচের কাজ করা পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে।

Advertisement

মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য। সঙ্গে ছিল জমাটি ভুরিভোজ। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি এসেছে তারকাদের বিয়েতে। কাটা হয়েছে চার লক্ষ টাকার কেকও।

বিয়ের সাজে ভিকি এবং ক্যাটরিনা

তা ছাড়া মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি ছিল অতিথিদের জন্য। আনা হয়েছিল ১০০টি করে শিঙারা এবং ধোকলা। কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছে ফল-সবজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement