Kritika Kamra-Gaurav Kapur Marriage

কৃতিকা-গৌরবের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে, এর মাঝেই ফাঁস হল যুগলের বিয়ের তারিখ?

অন্দরের জল্পনা এমনই। মার্চেই চারহাত এক হবে। কৃতিকা এবং গৌরবের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, তাঁরা নাকি একেবারে গোপনই রাখতে চাইছেন বিয়ের অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৬
Share:

মার্চের কত তারিখে বিয়ে কৃতিকা-গৌরবের? ছবি: সংগৃহীত।

আর কোনও রাখঢাক নয়। আপাতত ‘খুল্লমখুল্লা’ প্রেমেই মজেছেন অভিনেত্রী কৃতিকা কামরা এবং ক্রীড়াসঞ্চালক গৌরব কপূর। এই মুহূর্তে বলিপাড়া সরগরম তাঁদের বিয়ের খবরে। প্রেমের বিষয়ে রাখঢাক না করলেও নিজেদের বিয়ে নিয়ে রয়েছে তাঁদের নানা বিধিনিষেধ। বাকি বলিতারকাদের মতো কৃতিকা-গৌরবও হাঁটবেন সেই পথেই?

Advertisement

অন্দরের জল্পনা এমনই। মার্চেই চারহাত এক হবে। শোনা যাচ্ছে ১১ মার্চ বিয়ের দিন ঠিক করা হয়েছে। কৃতিকা এবং গৌরবের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, তাঁরা নাকি একেবারে গোপনই রাখতে চাইছেন বিয়ের অনুষ্ঠান। কোনও রকমের আড়ম্বর চান না। তাই হাতেগোনা কয়েক জন বন্ধু এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তাঁরা। ১১ মার্চ গৌরবের বা়ড়িতেই নাকি আইনি বিয়ে সারবেন তাঁরা। তার পরে ১২ মার্চ পরিবারের সবাই মিলে খাওয়াদাওয়ার মাধ্যমে বিশেষ মুহূর্তের উদ্‌যাপন করবেন।

কৃতিকা এবং গৌরব দু’জনের পেশাজগতের বহু জনের সঙ্গে চেনাজানা। তা হলে এই অনুষ্ঠানে কি সবাই বাদ পড়বেন? শোনা যাচ্ছে, পরে মুম্বইয়ের একটি প্রীতিভোজের আয়োজন করবেন গৌরব। তবে এখনও যুগলের তরফে কিছুই জানানো হয়নি।

Advertisement

উল্লেখ্য, ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তার পরে শোনা গিয়েছিল সহ-অভিনেতার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন কৃতিকা। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি কখনও। অন্যদিকে, গৌরবও ২০১৪ সালে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী কিরত ভট্টলকে। সেই সম্পর্কে চিড় ধরেছে আগেই। সম্প্রতি তাঁর আইনি বিচ্ছেদে সিলমোহর পড়েছে বলেও খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement