Raghav Chadha

রাঘব আপ ছেড়ে বিজেপিতে যেতেই পরিণীতির প্রতি কেন দুঃখপ্রকাশ অভিনেত্রী কুনিকা সদানন্দের

রাঘব চড্‌ঢা বিজেপিতে যোগদানের পর সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এ বার রাঘবকে চিনতে ভুল করেছেন বলেই মন্তব্য করলেন কুনিকা সদানন্দ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ২০:১৭
Share:

রাঘব বিজেপিতে যোগ দিতে পরিণীতিকে নিয়ে কী বললেন কুনিকা? ছবি: সংগৃহীত।

দেশের নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন রাঘব চড্‌ঢা। রাজ্যসভায় দেওয়া তাঁর নানা বক্তব্য রীতিমতো ভাইরাল হতো সমাজমাধ্যমে। সেই রাঘবের আচমকা দলবদল যেন মেনে নিতে পারছেন না এই প্রজন্মের ছেলেমেয়েরা। এমনকি, এর জেরে সমাজমাধ্যমে সাংসদের ‘অনুসরণকারী’র সংখ্যা এক ধাক্কায় ১০ লক্ষ কমেছে। তাঁকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এ বার রাঘবকে চিনতে ভুল করেছেন বলেই মন্তব্য করলেন কুনিকা সদানন্দ।

Advertisement

বলিউডের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত। সম্প্রতি ‘বিগ বস্ ১৯’-এর প্রতিযোগী হয়ে ঘরে ঢোকার পর ফের চর্চায় আসেন কুনিকা। এ বার রাঘবের দল বদলের ঘটনায় আহত তিনি। কুনিকা ক্ষোভ জানিয়ে লেখেন, একসময় এই রাঘবই বিজেপিকে ‘গুন্ডাদের পার্টি’ বলেছিলেন। এখন নিজেই সেখানে। পাশাপাশি কুনিকা জানান, পরিণীতির কথা ভেবে আগে ভাল লাগত তাঁর। কারণ, তিনি রাঘবের মতো ভদ্র মানুষকে তিনি জীবনসঙ্গী পেয়েছেন। তবে রাঘবের দল বদলের পরে তিনি নিজের অবস্থান বদলেছেন।

কুনিকার কথায়, ‘‘আমি বাক্‌রুদ্ধ, এই মানুষটিকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। আমি সবসময় ভাবতাম, তাঁর মধ্যে একটি ইতিবাচক দিক আছে এবং তিনি যা বলছেন একদম সঠিক বলছেন।’’

Advertisement

কুনিকা আরও বলেন যে, ‘‘পরিণীতি চোপড়া ও রাঘবের বিয়ে দেখে খুশি হয়েছিলাম। কারণ আমার বিশ্বাস ছিল, পরিণীতি একজন সৎ, সুন্দর ও প্রতিশ্রুতিবান সঙ্গী পেয়েছেন। তবে, এখন মনে হচ্ছে যে, তিনি হয়তো রাঘবকে ভুলই বুঝেছিলেন। আমি তাঁর (রাঘব) বিচার করতে চাই না। কিন্তু আমি আমার নিজের বিচারবুদ্ধিকে প্রশ্ন করছি। তিনি কোনও নির্দিষ্ট দলে যোগ দিয়েছেন বলে নয়, বরং পুরো কাজটা করার ধরন এবং ধূর্ততার জন্য।’’ কুনিকা আরও উষ্মা প্রকাশ করে লেখেন, হয়তো রাঘবের বিজেপিতে যোগদানের নেপথ্যে রয়েছে অন্য বড় কোনও কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement