Anusha Viswanathan

‘আগুনে ঘি না-ঢালাই শ্রেয়’! অনুষার পোশাক নিয়ে সমালোচনা, মা মধুমন্তীর সঙ্গে তুলনা উঠতেই কী বললেন তাঁরা?

ছবির বিশেষ প্রদর্শনীর রাতে কালো পোশাকের আড়ালে অনুষার শরীরের ভাঁজ নাকি দেখা গিয়েছিল স্পষ্ট। দর্শকের একাংশের মতে, তা নাকি খুবই দৃষ্টিকটু লেগেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:১৫
Share:

অনুষার পোশাক নিয়ে সমালোচনা, কী প্রতিক্রিয়া মা মধুমন্তীর? ছবি: সংগৃহীত।

ছিপছিপে চেহারা। শরীরে মিশে রয়েছে কালো বাহারি পোশাক। ‘আবার হাওয়া বদল’ ছবির বিশেষ প্রদর্শনীতে এমনই পোশাকে সেজেছিলেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। মেয়ের সঙ্গে ছিলেন মা মধুমন্তী মৈত্র। ছবিতে মেয়ের অভিনয় দেখে উচ্ছ্বসিত মা, এমন মুহূর্ত যেমন প্রকাশ্যে এসেছে, তেমনই আবার মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনেও সমালোচনা হয়েছে।

Advertisement

বিশেষ প্রদর্শনীর রাতে কালো পোশাকের আড়ালে অনুষার শরীরের ভাঁজ নাকি স্পষ্ট দেখা গিয়েছিল। দর্শকের একাংশের মতে, তা নাকি খুবই দৃষ্টিকটু লেগেছে। তাতেই এক জনের মন্তব্য, “মায়ের কত সুন্দর মার্জিত সাজ, সেখানে মেয়ে কেন এমন পোশাক পরেছে?” যদিও এই সব মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন অনুষা।

ছবির প্রিমিয়ারের রাতে মা-মেয়ে। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেত্রী বললেন, “সমাজমাধ্যমে আসলে সাহস দেখানো খুব সহজ। ওঁরা নিজেদের মনের কথা বলছেন, বলুন। কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। এই সব মন্তব্য পড়ে আরও প্রমাণিত হয় যে, যাঁরা এমন ভাষা প্রয়োগ করছেন, তাঁদের চরিত্র কেমন?” বেশ অনেক বছর হয়ে গেল অভিনয়জগতের সঙ্গে যুক্ত অনুষা। ফলে সমাজমাধ্যমে এই আলোচনা, সমালোচনা নিয়ে তিনি এখন অভ্যস্ত।

Advertisement

কিন্তু, তাঁর মা মধুমন্তী কি জানেন এমন সমালোচনার কথা? তিনি কি মেয়ে অনুষাকে কখনও ‘টিপ্‌স’ দিয়েছেন পোশাক নিয়ে? এ প্রসঙ্গে মধুমন্তী বলেন, “আমি কোনও সমালোচনা পড়ি না। কারণ, সেই সময় বা রুচি কোনওটাই নেই আমার। ওঁদের গুরুত্ব দিতে চাই না। কারণ, ওঁরা তো এই প্রাধান্যটাই পেতে চান। ওঁদের উত্তর দেওয়া মানে, আগুনে ঘি দেওয়া।” মধুমন্তী জানান, বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে, মানুষের মন দেখা উচিত। তিনি যোগ করেন, “আমরা দু’জন আলাদা মানুষ। আমাদের পছন্দ, রুচি সবই আলাদা। আর আমার তো অনুষার মতো চেহারা নেই। ও যে ধরনের পোশাক পরে, আমি তো চেষ্টা করলেও পরতে পারব না।” মধুমন্তী জানিয়েছেন, তাঁর মেয়ে শাড়ি পরতেও ভালবাসেন। মেয়ের কোনও সিদ্ধান্তেই মা হস্তক্ষেপ করেন না। তাই সমাজমাধ্যমের সমালোচনাকে গুরুত্ব না-দেওয়াই শ্রেয় বলে মনে করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement