Mahesh Babu

মদ-মাংস ত্যাগ করেছিলেন রণবীর, পর্দায় রাম হয়ে উঠতে কোন কাজ করতে হয়েছে মহেশ বাবুকে?

‘রামায়ণ’ ছবির জন্য গত বছর থেকে কড়া প্রস্তুতি শুরু করেছেন রণবীর। অন্য দিকে ‘বারাণসী’ ছবির ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে ষাঁড়ের পিঠে চড়ে দৌড়োচ্ছেন মহেশ বাবু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮
Share:

(বাঁ দিকে) রণবীর কপূর, (ডান দিকে) মহেশ বাবু। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বড়পর্দায় রামচন্দ্রকে ফুটিয়ে তুলতে কাড়াকাড়ি অবস্থা। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ! এই মুহূর্তে রাম হয়ে পর্দায় আসতে চলেছেন দুই অভিনেতা। এক জন রণবীর কপূর, অন্য জন মহেশ বাবু। ‘রামায়ণ’ ছবির জন্য গত বছর থেকে কড়া প্রস্তুতি শুরু করেছেন রণবীর। এ দিকে ‘বারাণসী’ ছবির ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে ষাঁড়ের পিঠে চড়ে দৌড়োচ্ছেন মহেশ বাবু। রাম হয়ে উঠতে নাকি কঠোর পরিশ্রম করতে হচ্ছে দক্ষিণী তারকাকে।

Advertisement

গত বছরই শোনা গিয়েছিল, রাম হয়ে উঠতে নাকি মদ, মাংস খাওয়া ত্যাগ করেছেন রণবীর। এ বার মহেশ বাবু জানালেন, ছবিতে কয়েক সেকেন্ডের মাত্র দুটো শটের জন্য ছয় মাস ধরে খেটেছেন। মার্শাল আর্ট শিখতে হয়েছে তাঁকে। মহেশ বাবু জানান, এসএস রাজামৌলির ছবিতে অভিনয় করা মানেই, একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া। মহেশের কথায়, ‘‘আমি এই ছবিতে রাম হয়ে উঠতে একসঙ্গে অনেক কিছু করেছি। কারণ, পুরোটাই একটা যাপনের মতো। কেরলের মার্শাল আর্ট কালারিপায়াত্তু শিখেছি। এটা শিখলে, শরীরটা যেন একেবারে হালকা হয়ে যায়। তখন ছবির জন্য শরীরী ভঙ্গি সহজেই করা যায়।’’

তবে শুধুই কি শরীরচর্চা! অভিনেতাকে ষাঁড়ের পিঠে চড়ার দৃশ্যের প্রস্তুতি নিতে হয়েছে প্রায় মাসছয়েক ধরে। মহেশ বলেন, ‘‘আমি দৌড় শিখেছি মাঠে, যাতে ছবিতে এই দুটো শট ভাল আসে। আসলে কাজটা কঠিন ভাবলেই কঠিন। নয়তো আনন্দ করে সবটা করা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement