Malaika Arora

হিরে ব্যবসায়ী হর্ষ মেটার পরে এ বার এক অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মলাইকা! ইনিই কি নতুন প্রেমিক?

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পুরুষের সঙ্গে নাচছেন মলাইকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:২২
Share:

মলাইকার জীবনে ফের নতুন পুরুষ ছবি: সংগৃহীত।

ফের মলাইকা অরোরার সম্পর্কের গুঞ্জন। গত বছর খবর ছড়ায়, বয়সে ছোট ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক অন্য পুরুষের সঙ্গে দেখা গেল তাঁকে। অনুরাগীদের মতে, দু’জনকে বেশ ঘনিষ্ঠ ভাবেই দেখা গিয়েছে।

Advertisement

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পুরুষের সঙ্গে নাচছেন মলাইকা। অভিনেত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। কিন্তু কে এই পুরুষ?

‘স্প্লিট্‌সভিলা’ নামে একটি রিয়্যালিটি শো খ্যাত সৌরভ বেদীর সঙ্গেই কি প্রেম করছেন মলাইকা? উঠছে প্রশ্ন। দু’জনকে ঘনিষ্ঠ ভাবে দেখা যাওয়ার কারণে অনুরাগীরা প্রায় নিশ্চিতও হয়ে গিয়েছেন। তবে মলাইকা বা সৌরভ কেউই এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া দেননি। সৌরভের বয়স ২৭-২৮ এর কাছাকাছি বলে শোনা যায়। রিয়্যালিটি শো ছাড়াও তাঁকে ‘চাঁদ জলনে লগা’ নামে একটি ধারাবাহিকেও দেখা গিয়েছে।

Advertisement

কিছু দিন আগেই সমাজমাধ্যমে মলাইকার একটি ছবি ভাইরাল হয়ে। সেখানে ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। নেটাগরিকের একাংশের দাবি, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নতুন প্রেমিকের সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মলাইকা। সেখানে মলাইকার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে নিজস্বী তুলতে দেখা যায় সেই পুরুষ বন্ধুকে। সেই পুরুষটি নাকি হর্ষ মেটা। ৩৩ বছর বয়সি এই যুবকের নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে। এও শোনা যায়, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মলাইকা ও হর্ষ। কিন্তু সৌরভের সঙ্গে ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement