Ghooskhor Pandat controversy

‘ব্রাহ্মণ’দের ভাবাবেগে আঘাতের অভিযোগ! নিষেধাজ্ঞার দাবি ছবির বিরুদ্ধে, বিতর্কে জড়ালেন মনোজ

নীরজ পাণ্ডে অভিনীত এই ক্রাইম থ্রিলারে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮
Share:

‘ঘুষখোর পণ্ডিত’ ছবির একটি দৃশ্যে মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

ফের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ বলিউডের ছবির বিরুদ্ধে। নীরজ পাণ্ডে পরিচালিত ছবির নাম ‘ঘুষখোর পণ্ডিত’। ছবির ঘোষণা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে। তার পর থেকেই বিতর্কে এই ছবি। অভিযোগ, এই ছবি নাকি ব্রাহ্মণদের ভাবাবেগে আঘাত করেছে।

Advertisement

দিল্লি হাই কোর্টে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির বিরুদ্ধে। ছবির নামেই আপত্তি। আইনজীবী বিনীত জিন্দল এই ছবিমুক্তির উপর স্থগিতাদেশের দাবি করেছেন। তাঁর দাবি, এই ছবির নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য মানহানিকর। এই নামের জন্য গোটা ব্রাহ্মণ গোষ্ঠীর মানুষরা অপমানিত বোধ করছেন বলে তাঁর দাবি। ছবির ভিতরে এই সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য থাকতে পারে এবং তা ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলেও আশঙ্কা। তাই অবিলম্বে যাতে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেই আবেদন করা হয়েছে।

নীরজ পাণ্ডে অভিনীত এই ক্রাইম থ্রিলারে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

ছবিতে অজয় দীক্ষিত নামে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। ছবিতে মনোজ ছাড়াও অভিনয় করেছেন নুশরত ভরুচা, সাকিব সালিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, শ্রদ্ধা দাস ও কিকু শরদা। ২০২৬ সালেই ওটিটি-তে এই সিরিজ় মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement