Shahid Kapoor-Mira Kapoor

বিয়ের পরে বন্ধুদের সময় দিতে পারতেন না? শাহিদের কোন বিষয়ে আগ্রহ না থাকার কথা জানান মীরা

মীরা জানিয়েছিলেন, একটা সময়ের পরে তাঁর বন্ধুরা ধীরে ধীরে বিভিন্ন পথে এগিয়ে গিয়েছিলেন কর্মজীবনের জন্য। তখন একা লাগত তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ২৩:১৯
Share:

(বাঁ দিকে) শাহিদ কপূর এবং মীরা কপূর (ডান দিকে)। — ফাইল চিত্র।

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি শাহিদ কপূর ও মীরা কপূর। সম্বন্ধ করে বিয়ে হয় তাঁদের। প্রথম দিকটায় সম্পর্ক খুব সহজ ছিল না। মীরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাত্র ২০ বছর বয়সে বিয়ে করার পরে তিনি মানসিক ভাবে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। অনেকের কাছে তাঁর জীবন রূপকথার মতো মনে হলেও, বাস্তবে তিনি নাকি একাকিত্বেও ভুগেছেন।

Advertisement

মীরা জানিয়েছিলেন, একটা সময়ের পরে তাঁর বন্ধুরা কর্মজীবনে ধীরে ধীরে বিভিন্ন পথে নিজেদের মতো এগিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি স্বীকার করছি যে, সেই সময়টা বেশ একা লাগত। সবাই ভিন্ন জায়গায় চলে গিয়েছিল। তখন মাঝে মধ্যে মনে হত—ইশ! আমিও যদি ওর মতো করতে পারতাম!”

যখন তাঁর বন্ধুরা পড়াশোনা করছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, তখন মীরা নতুন শহর ও নতুন সংসারে নিজেকে মানিয়ে নিতে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, “আমি আগের মতো বন্ধুদের সঙ্গে কথা বলতে পারতাম না। ওরা বলত, ‘বিয়ে হয়েছে বলে কি আমাদের ভুলে গিয়েছিস?’ আর আমি বলতাম, ‘না, সত্যিই আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি!’” তবে বন্ধুত্ব টিকে গিয়েছিল। মীরা বলেন, “তখন হয়তো ওরা আমার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু সৌভাগ্যবশত বন্ধুত্বটা টিকে গিয়েছে। এখন ওরাও জীবনের প্রায় একই পর্যায়ে পৌঁছেছে, তাই বিষয়টা ভাল ভাবে বুঝতে পারে।”

Advertisement

মীরা আশা করেছিলেন, শাহিদের থেকে বিভিন্ন তারকাদের বিষয়ে নানা খবর জানতে পারবেন। কিন্তু তা আর হয়নি। শাহিদ নাকি কিছুই বলতেন না। মীরার কথায়, “খবর পাওয়ার প্রধান উৎস তো শাহিদই হওয়ার কথা! কিন্তু ও ‘গসিপ’ একদমই পছন্দ করে না। আর কোনও খবর জানলেও আমাকে খুব একটা বলে না। ওর একদমই এ সবে আগ্রহ নেই।”

মীরা রাজপুত ২০১৫ সালের ৭ জুলাই শাহিদকে বিয়ে করেছিলেন। দিল্লিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত ভাবে অনুষ্ঠিত হয়েছিল। পরে মুম্বইয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement