Munawar Faruqui

‘বিগ বস্’ বিজয়ী, গোপনে সারেন দ্বিতীয় বিয়ে! আবার বাবা হলেন মুনব্বর ফারুকী

এক পুত্রসন্তান রয়েছে মুনব্বরের। ২০২৪ সালে গোপনে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এ বার দ্বিতীয় বার বাবা হলেন মুনব্বর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৪:১৯
Share:

বাবা হলেন মুনব্বর। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্ ১৭’-এর বিজয়ী মুনব্বর ফারুকী। ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীন তাঁর বিবাহিত জীবন নিয়ে, প্রেমজীবন নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। এক পুত্রসন্তানের বাবা তিনি। ২০২৪ সালে গোপনে বিয়ে করেন মুনব্বর। এ বার দ্বিতীয় সন্তানের বাবা হলেন কৌতুকশিল্পী।

Advertisement

‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’ হিসাবে জনপ্রিয়তা লাভ করেন মুনব্বর। যদিও ধর্মীয় আধারে মশকরা করে লোক হাসাতে গিয়ে বারকয়েক হাজতবাস করতে হয়েছে তাঁকে। এ ছাড়াও ‘শরারত গার্ল’ আয়েশা খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় বিস্তর জলঘোলা হয়। ২০১৭ সালে জৈসমিনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু মাত্র বছরতিনেকের মধ্যেই তাঁদের সুখের সংসারে ভাঙন ধরে। ২০২০ সালে জৈসমিনের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। মুনব্বরের বড় ছেলের মা তিনি।

এর বছরদুয়েক বাদে আইনি ভাবে ২০২২ সালে জৈসমিনের সঙ্গে বিচ্ছেদপ্রক্রিয়া সম্পন্ন হয় তাঁদের। এরপর ২০২৪ সালে ‘বিগ বস্‌ ১৭’ জেতার পরে রূপটানশিল্পী মেহজ়বিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনব্বর। তাঁদের বিয়েটা সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠিত হয়েছিল। টেলিপাড়া থেকে আমন্ত্রিত ছিলেন একমাত্র হিনা খান। এ বার মুনব্বর-মেহজ়বিনের সংসারে নতুন সদস্যের আগমন। কন্যাসন্তান এসেছে তাঁদের কোলে।

Advertisement

সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন মুনব্বর। সেখানেই দেখা যাচ্ছে যে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তাঁর স্ত্রী। তিনি কন্যাসন্তানকে বুকে করে আগলে রেখেছেন। মুনব্বর লেখেন, ‘‘ঘরে সমৃদ্ধি এসেছে, প্রার্থনা করবেন আমাদের জন্য।’’ মুনব্বরের পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement