Bollywood Gossip

আলিয়ার সঙ্গে রাগারাগি চলতে থাকে! কী কারণে শাশুড়ি-বৌমার এমন সমীকরণ, জানালেন নীতু

ছেলে ও পুত্রবধূর সঙ্গে এক বাড়িতেই থাকেন নীতু কপূর। এর মাঝেই জানান, আলিয়ার সঙ্গে প্রায়ই নাকি ঝগড়া হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:২৯
Share:

কী কারণে খালি ঝগড়া হয় আলিয়া এবং নীতুর? ছবি: সংগৃহীত।

রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের প্রায় চার বছর হতে চলল। শাশুড়ি ও ননদকে নিয়ে এক বাড়িতেই থাকেন আলিয়া। তবে তলা আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু জানান, আলিয়ার সঙ্গে তাঁর প্রায় সময়েই ঝগড়া লেগে থাকে।

Advertisement

রণবীর-আলিয়া রাহার বাবা-মা। নীতু জানান, মা হিসাবে আলিয়া বড্ড কড়া। নীতুর অভিযোগ, ‘‘মেয়ে মাকে বড্ড ভয় পায়। আলিয়া রাহাকে চকলেট খেতে দেয় না, টিভি দেখতে দেয় না। অনেকে বিধিনিষেধ। যদিও আলিয়া মেয়েকে সব ঠিক জিনিসই শেখাচ্ছে, ঠিক শিক্ষা দিচ্ছে। তবু ঠাকুরমা হিসাবে আমার তো ইচ্ছা করে ওকে একটু মিষ্টি খাওয়াই, চকলেট দিই। আলিয়ার সেটা পছন্দ নয়। ও খালি বলবে, চিনি খাওয়া ঠিক না। তাই আমাদের ঝগড়া চলতেই থাকে।’’ পাশাপাশি নীতু আরও জানান, ছেলে রণবীর অবশ্য রাহার বন্ধুর মতো। দু’জনে একে অপরের সঙ্গে খেলাধুলা করে সময় কাটায়।

নীতুর সাফ কথা, এক বাড়িতে থাকলেও তিনি ছেলে-বৌমার সংসারে দখলদারি করেন না। এমনকি তাঁদের ঘরেও যে কোনও সময় ঢোকেন না। নীতুর কথায়, ‘‘‘আমি ওদের গোপনীয়তাকে সম্মান করি। আমি যখন-তখন ওদের ঘরে ঢুকে পড়ি না। রাহা যখন সময় পায়, আমার কাছে আসে। আমি নিজে থেকে সারাক্ষণ যাই না। ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেলে তাদের নিজেদের মতো ছেড়ে দিতে হয়। মেয়ে ঋদ্ধিমার বিয়ের পরে ঋষিজিকেও এটাই বলেছিলাম যে, মেয়েকে যেন যখন-তখন ফোন না করে বসেন। কিন্তু, ঋষিজি শোনেননি। তিনি জেদি ছিলেন। কিন্তু, আমি ছেলে-বৌমার সংসারে অযাচিত ভাবে ঢুকে পড়তে চাই না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement