Netaji Serial

ধারাবাহিকের শিশু ‘নেতাজি’ আবার ছোটপর্দায়! নতুন কোন চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অঙ্কিতকে?

এখন দ্বাদশ শ্রেণির ছাত্র অঙ্কিত। পড়াশোনার ক্ষতি করে নিয়মিত ধারাবাহিকে অভিনয় সম্ভব নয়, জানিয়েছিলেন অভিনেতার মা। তাই মাঝে অনেক দিন ছোটপর্দায় সে ভাবে কাজ করেনি অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৩৮
Share:

‘নেতাজি’ ধারাবাহিকের শিশুশিল্পী অঙ্কিত মজুমদারকে দেখা যাবে নতুন কোন চরিত্রে? ছবি: সংগৃহীত।

ছোট্ট নেতাজিকে মনে আছে? ২০১৯ সালে সম্প্রচারিত হয়েছিল ‘নেতাজি’ ধারাবাহিকটি। যে কাহিনিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল অঙ্কিত মজুমদার। বিপুল আলোচনাও হয়েছিল তাকে নিয়ে। পরে আর সে ভাবে ছোটপর্দায় দেখা যায়নি তাকে। বরং বড়পর্দায় বেশ কিছু কাজ করেছে সে। আবার ধারাবাহিকে ফিরল অঙ্কিত। কোন ধারাবাহিকের কোন চরিত্রে দেখা যাবে তাকে?

Advertisement

এখন দ্বাদশ শ্রেণির ছাত্র অঙ্কিত। পড়াশোনার ক্ষতি করে নিয়মিত ধারাবাহিকে অভিনয় সম্ভব নয়, এ কথা আগেই জানিয়েছিলেন অভিনেতার মা ললিতা মজুমদার। এখনও সেই সিদ্ধান্তেই অনড় তাঁরা। কিন্তু, অভিনয় থেকে দূরে থাকা অঙ্কিতের পক্ষে সম্ভব নয়। তাই এখন কাজ শুরু করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আবার কিছু দিন কাজ বন্ধ রাখবে সে। ললিতা বললেন, “এখন পরীক্ষার কোনও চাপ নেই। তাই আবার ধারাবাহিকে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছে অঙ্কিত। আমাদেরও মনে হল যে, এখন করতে পারবে। মুখ্য চরিত্র হলে যে চাপ থাকে, পার্শ্ব চরিত্রের ক্ষেত্রে সেই চাপ হয় না। তাই এখন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করছে অঙ্কিত। লাজোর বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে তাকে। কাহিনিতে এই চরিত্রের সংযোজন নতুন হয়েছে।”

সদ্য একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠেছে অঙ্কিত। কলাবিভাগের ছাত্র সে। আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে তার? অভিনেতার মা জানিয়েছেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়েই পড়াশোনা করতে চায় অঙ্কিত। সেই মতো প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। ‘মৃগয়া ১.৫’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ক্যুইন্‌স’ ওয়েব সিরিজ়ের শুটিং সদ্য শেষ করেছে অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement