Priyanka Chopra-Nick Jonas

‘আট বছরে বহু ঝড় পার করেছ, অন্য কেউ হয়তো ভেঙে পড়ত’, কী হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়ার?

প্রকাশ্যে স্ত্রীর প্রশংসা করতে কোনও রাখঢাক করেন না নিক। জোর গলায় ভালবাসার কথা বলেন তিনি। প্রিয়ঙ্কাও প্রকাশ্যেই নিকের প্রতি তাঁর নিজের অনুভূতি স্পষ্ট করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭
Share:

কঠিন সময় পার করেছেন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

বয়সের ব্যবধানের জন্য একসময় কটাক্ষের শিকার হয়েছিলেন। কিন্তু এখন তাঁরাই বিনোদনজগতের ‘পাওয়ার কাপ্‌ল’। কথা হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের। প্রকাশ্যে স্ত্রীর প্রশংসা করতে কখনও রাখঢাক করেন না নিক। জোর গলায় ভালবাসার কথা বলেন তিনি। প্রিয়ঙ্কাও প্রকাশ্যে নিকের প্রতি তাঁর নিজের অনুভূতি স্পষ্ট করেন। সম্প্রতি ‘দেশি গার্ল’ এক পডকাস্টে উপস্থিত ছিলেন। তাঁর কোন গুণে মুগ্ধ নিক, তা প্রকাশ্যে এল।

Advertisement

প্রিয়ঙ্কার উদ্দেশে নিক একটি চিঠি লেখেন। সেটি পড়ে শোনান সঞ্চালক জয় শেট্টী। স্ত্রীর জন্য আমেরিকান পপ তারকা লিখেছেন, “আমার প্রাণ! তুমি মানুষ হিসাবে যেমন, তা দেখে আমি সত্যিই মুগ্ধ। তুমি কত বড় মাপের তারকা, শুধু তাতেই মুগ্ধ নই। তুমি একজন কন্যা, একজন মা ও একজন স্ত্রী হিসাবে কেমন, তা দেখে আমি বার বার মুগ্ধ হই। বাইরে থেকে তুমি কেমন, সকলে সেটা দেখেন। কিন্তু শান্ত মুহূর্তে একান্তে তুমি যেমন থাকো, তা আমি দেখতে পাই এবং মুগ্ধ হই।”

প্রিয়ঙ্কার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেই নাকি সকলের মন ভাল হয়ে যায়, সকলেই খুব নিরাপদ বোধ করেন। এমনই লিখেছেন নিক। প্রিয়ঙ্কার একটি স্বভাব তাঁর খুব পছন্দের। “তোমার একটি গুণ আমার খুব পছন্দ— তুমি লোকজনের ভালমন্দ বিচার করতে যাও না। মানুষ যেমন, তুমি তাঁদের তেমন ভাবেই দেখো। সকলের মধ্যে ঠিক ভাল গুণ তুমি খুঁজে পেয়ে যাও। এটা খুবই বিরল একটা স্বভাব।”

Advertisement

বিয়ের প্রায় আট বছর হয়ে গিয়েছে। তাও স্ত্রীর প্রতি টান একটুও কমেনি তাঁর। তাই নিক লিখেছেন, “সত্যিই তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। গত আট বছরে বহু কঠিন পরিস্থিতি পার করতে দেখেছি তোমাকে। বহু ঝড়ের মধ্যে জীবন কাটিয়েছ। এমন কঠিন পরিস্থিতিতে সবাই ভেঙে পড়ে। কিন্তু তুমি শক্ত থেকেছ। আমি তোমার জন্য সত্যিই গর্বিত। জানি, তোমার বাবাও উপর থেকে তোমাকে দেখছেন এবং গর্ব বোধ করছেন।” স্বামীর থেকে এমন বার্তা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement