Acne Problem

ব্রণের সমস্যা কেন বাড়তে পারে বর্ষার মরসুমে? কারণ জানলে সমাধান খোঁজাও সহজ হবে

বর্ষাকালে হঠাৎ করেই ব্রণ হচ্ছে? কেন এই সময়ে ব্রণের সমস্যা বাড়ে, সমাধানই বা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:০৬
Share:

ব্রণ সারবে কী ভাবে? ছবি: সংগৃহীত।

ব্রণের সমস্যা যেমন কারও সারা বছর থাকে, তেমনই কারও কারও ব্রণ উদয় হয় হঠাৎ করে। বিশেষত এই বর্ষা শুরুর মরসুমে। ব্যাপারটি কাকতালীয় নয় একেবারেই। দিল্লির ত্বকের রোগের চিকিৎসক রুবেন ভাসিন পাসি জানাচ্ছেন, পরিবেশের প্রভাবেই সমস্যা বেড়ে যায় ত্বকের।

Advertisement

বর্ষার মরসুম মানেই ভ্যাপসা গরম। রোদের তাপ যেমন থাকে, তেমনই আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঘাম বেশি হয়। সমস্যা ঘামে নয়, সেই ঘাম ত্বকে বসে থাকায়। ঘর্মাক্ত মুখের সূক্ষ্ম ছিদ্রগুলি তেল, ময়লায় বন্ধ হয়ে যায়। ভিজে থাকে মুখ আর গা। আর সেই পরিবেশেই বেড়ে ওঠে ছত্রাক, ব্যাক্টেরিয়া। ঘাম, তেল মুখে জমতে থাকায় রন্ধ্রমুখ বন্ধ হয়ে ব্রণের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসক বলছেন, পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে দূষণ। বাতাসে থাকা সূক্ষ ধূলিকণাও সমস্যা বাড়িয়ে দেয়।

এই পরিবেশেই ত্বকে কিউটিব্যাকটেরিয়াম অ্যাকনে বেড়ে ওঠে। তা থেকে যন্ত্রণা হয়।

Advertisement

ব্রণ সারবে কী ভাবে

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়ার প্রবণতা রুখতে হবে। তার জন্য সানস্ক্রিন মাখা জরুরি, তবে তা যেন হালকা হয়। তৈলাক্ত ত্বকের জন্য তৈরি সানস্ক্রিনই মাখতে হবে যাতে মুখ চটচটে না হয়ে যায়। স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজ়ার ব্যবহার করা যায়। ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে সাহায্য করবে এটি। রাতে মাখা যেতে পারে নায়াসিনামাইড জাতীয় সিরাম, কারণ এটি সিবাম নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বেশি যন্ত্রণা হলে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement