OTT Platform

ডিজিটালে ভরসা

সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি পারফরম্যান্সের ভিডিয়ো পোস্ট করে তাঁর আরোগ্য কামনা করেছেন অনিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০০:০১
Share:

অনিল

তাঁর ওয়েব ফিল্ম ‘একে ভার্সাস একে’-র জন্য ডাবিং শুরু করেছেন অনিল কপূর। ‘নিউ নর্মাল’ পরিস্থিতিতে কাজ করতে ফেস শিল্ড, গ্লাভস পরেই তিনি প্রস্তুত। তবে সাম্প্রতিক বলিউড ছবির ওটিটি রিলিজ় প্রসঙ্গে অনিলের বক্তব্য, তিনি আগেই আঁচ করেছিলেন ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক শক্তিশালী। কোভিড-১৯ আসার আগেই অনিল তাঁর ছবির ডিজিটাল মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তিনি তখনই বুঝেছিলেন যে, ডিজিটাল অনেক তাড়াতাড়ি বেশি মানুষের কাছে পৌঁছয়। তবে অনিল এ-ও মানেন যে, সিনেমা হল খুললে মানুষ সেখানে ছবি দেখাও উপভোগ করবেন।

Advertisement

সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি পারফরম্যান্সের ভিডিয়ো পোস্ট করে তাঁর আরোগ্য কামনা করেছেন অনিল। সেই ভিডিয়োয় দু’জনকে দেখা যাচ্ছে ‘বচকে রহেনা রে বাবা’ গানের তালে পা মেলাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement