Raghav Chadha

সমাজমাধ্যমে হু হু করে কমছে অনুসরণকারীর সংখ্যা, রাঘবের সাফাইয়ের পরে পাল্টা আক্রমণ প্রকাশের

বিজেপিতে যোগ দিতেই রাঘবের অনুসরণকারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লক্ষ। এর পর তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন অভিনেতা প্রকাশ রাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৮:৪৬
Share:

(বাঁ দিকে) রাঘব চড্ঢা (ডান ডিকে) প্রকাশ রাজ। ছবি: সংগৃহীত।

আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে সমাজমাধ্যমে একটা বড় অংশের কটাক্ষের শিকার রাঘব চড্ঢা। যদিও রাঘব একা নন। তিনি আপের আরও সাত সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনার পরে রাঘবের সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লক্ষ। বিজেপিতে যোগদান প্রসঙ্গে একটি লাইভ করেন রাঘব। তার পরেই তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন অভিনেতা প্রকাশ রাজ।

Advertisement

রাঘব লাইভে জানান, বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন। আবার অনেকেই তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। তাদের উদ্দেশে রাঘব বলেন, ‘‘আমি একা ভুল হতে পারি। কিন্তু, বাকি সাত জন? তাঁরা তো ভুল নন।’’ রাঘবের লাইভের এ অংশ তুলে একটি ব্যঙ্গাত্মক পোস্ট ভাগ করে নেন প্রকাশ রাজ। যেখানে লেখা, ‘‘আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু ২০ লক্ষ মানুষ তো ভুল নন।’’ আসলে সমাজমাধ্যমে রাঘবের অনুসরণকারী কমে যাওয়ার অঙ্ক তুলে কটাক্ষ করেছেন প্রকাশ রাজ।

রাঘব যে দিন বিজেপি-তে যোগ দেন সে দিনও একটি ব্যঙ্গাত্মক পোস্ট ভাগ করে নেন প্রকাশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement