Priyanka Chopra

১৪০০ কোটির ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিক! রাজামৌলীকে বিশেষ শর্ত দেন প্রিয়ঙ্কা চোপড়া

ছবির নাম ‘বারাণসী’। প্রথম ঝলকেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। প্রিয়ঙ্কার বিপরীতে রয়েছেন মহেশ বাবু। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১
Share:

রাজামৌলীকে কোন শর্ত দেন প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

এস এস রাজামৌলীর ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। ফের ভারতের ছবিতে ফিরছেন তিনি। তাই প্রথম থেকেই কিছু শর্ত দিয়েছিলেন। এই ছবিতে প্রিয়ঙ্কার পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। সব নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।

Advertisement

ছবির নাম ‘বারাণসী’। প্রথম ঝলকেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। প্রিয়ঙ্কার বিপরীতে রয়েছেন মহেশ বাবু। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া। ‘বারাণসী’ ছবি সম্পর্কে প্রিয়ঙ্কার বক্তব্য, “এমন ছবিতে আমি আগে কখনও অভিনয় করিনি। আমরা আন্টার্কটিকা পর্যন্ত ভ্রমণ করেছি। উনি (রাজামৌলী) ছবিতে যে দুনিয়া সৃষ্টি করেন, তা অভুতপূর্ব। ওঁর মতো দৃষ্টিভঙ্গি কারও নেই। আমিও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে আছি।”

এই ছবিতে অভিনয় করার জন্য পরিচালককে একটি বিশেষ শর্ত দেন প্রিয়ঙ্কা। ‘দেশি গার্ল’, ‘রাম চাহে লীলা চাহে’র মতো গানে অভিনেত্রীর নাচ মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ছবিতেও যাতে এমন একটি নাচ থাকে, সেই দাবি করেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর কথায়, “আমি বলেই দিই, ‘আমি ভারতে ফিরছি। আমার জন্য কিন্তু একটা নাচের গান রাখতেই হবে। আমাকে নাচাতেই হবে।’ আমি জানি, একটা নাচের গান রাখা হয়েছে। কিন্তু এখনও শুটিং করা হয়নি। সেটার জন্য আমি অপেক্ষা করে আছি।” তবে অন্য একটি গানের দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই নাচের কোরিয়োগ্রাফিও খুব ভাল বলে জানান প্রিয়ঙ্কা।

Advertisement

শোনা গিয়েছিল, বেশ বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন ‘দেশি গার্ল’। তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অন্য দিকে এই ছবির জন্য তিন বছরের চুক্তি হয়েছে মহেশ বাবুর। তিনি বছরে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা গিয়েছে। গোটা ছবির বাজেট প্রায় ১৪০০ কোটি টাকা ছুঁয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement