Rajpal Yadav Cheque Controversy

৯ কোটি টাকার দেনায় ডুবেছেন রাজপাল! অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী রাধা

সোনু সুদ, অজয় দেবগন, সলমন খান, বরুণ ধবনেরা সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁর দিকে। মিকা সিংহ ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা দিয়েছেন রাজপালকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬
Share:

রাজপালের ঘটনায় মুখ খুললেন রাধা ছবি: সংগৃহীত।

বিপাকে পড়েছেন রাজপাল যাদব। অভিযোগ, তিনি ৯ কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিতে পারেননি। তাই দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা। ইতিমধ্যেই বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রাজপালের স্ত্রী রাধা যাদব।

Advertisement

সোনু সুদ, অজয় দেবগন, সলমন খান, বরুণ ধবনেরা সাহায্যের হাত বাড়িয়েছেন রাজপালের দিকে। মিকা সিংহ ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা দিয়েছেন রাজপালকে। রাধা সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেছেন, “সবাই ওঁর পাশে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রি খুবই সাহায্য করছে। যাঁরা এগিয়ে এসে সাহায্য করছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

অভিনেতার আপ্তসহায়ক গোল্ডি জৈন জানান, শীর্ষস্থানীয় অভিনেতা থেকে শুরু করে পরিচালক ও প্রযোজক— ইন্ডাস্ট্রির অনেকেই সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তাঁর কথায়, “সকলে নিজ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন। সবাই সাহায্যের আশ্বাস দিয়েছেন। এটা সত্যি যে সলমন, অজয়, বরুণ ও ডেভিড ধবন ফোন করেছেন। কী ভাবে তাঁরা সাহায্য করবেন, তা এখনও জানা যায়নি। তবে তাঁরা সবাই রাজপাল ভাইয়ের শুভাকাঙ্ক্ষী”।

Advertisement

তিহা়ড় জেলে আত্মসমর্পণ করার আগে কি রাজপাল সাহায্যের খোঁজ করেননি? এই প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি আপ্তসহায়ক। তাঁর কথায়, “পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গোটা ইন্ডাস্ট্রি ওঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে ভাল বিষয়। প্রত্যেকেই ওঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু টাকাপয়সার লেনদেন তো এক রাতের মধ্যে হয়ে যায় না।” কবে জেলমুক্তি হবে রাজপালের, তা সময় বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement