Rahul Arunoday Banerjee Death

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ চলে গেলেন মুম্বই! নেপথ্যে কোন কারণ?

অসমের ছেলে সিদ্ধার্থ। কর্মসূত্রে প্রথমে মুম্বইয়েই থাকতেন তিনি। সেই সূত্রে অভিনেতার পরিবারের সবাই এখন মুম্বইয়ের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৮:৫৪
Share:

মানসিক ভাবে ভেঙে পড়েছেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের সহ-অভিনেতা সিদ্ধার্থ! ছবি: সংগৃহীত।

২৯ মার্চ দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকে অনেক কিছুই ঘটে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। সূত্রের খবর, রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র এখনও কথা বলার মতো অবস্থায় নেই। সেই সময়ে শুটিংয়ে শ্বেতা-রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থ সেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি ফিরে গিয়েছেন মুম্বইয়ে। এই ঘটনার জেরেই কি এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

Advertisement

অসমের ছেলে সিদ্ধার্থ। কর্মসূত্রে প্রথমে মুম্বইয়েই থাকতেন তিনি। সেই সূত্রে অভিনেতার পরিবারের সবাই এখন মুম্বইয়ের বাসিন্দা। এর পরে ধারাবাহিকে অভিনয়ের সূত্রে সিদ্ধার্থ আসেন কলকাতায়। এখানে বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ও করেছেন। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই ওই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী সিদ্ধার্থ। তাই কি মুম্বইয়ে ফিরে গেলেন?

এই প্রশ্নে সিদ্ধার্থের উত্তর, “কয়েক সপ্তাহের জন্য মুম্বইয়ে এসেছি। মানসিক ভাবে খুবই বিধ্বস্ত। তাই নিজেরও একটু পরিবেশ বদলের প্রয়োজন। সে কথা ভেবেই মুম্বইয়ে এসেছি। আমার ছেলেও এখানে। তাই আপাতত মুম্বইয়েই পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটাব।”

Advertisement

এর মধ্যে কি নতুন কোনও কাজ শুরু করবেন সিদ্ধার্থ? সে কথা তিনি এখনই বলতে পারছেন না। রাহুলের ঘটনা তাঁর মনে খুবই প্রভাব ফেলেছে। ফলে নতুন কোনও কাজের সুযোগ এলেও তা করবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। অন্য দিকে শ্বেতাও মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছেন। সূত্র বলছে, অভিনেত্রী চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement