Bollywood Gossip

ভেবেছিলেন ফিরে যাবেন শিলংয়ে, বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

অন্দরের ফিসফাস, বিয়ের আগে এই সম্পর্কেও নাকি ধরেছিল চিড়। পত্রলেখা ভেবেছিলেন শিলংয়ে ফিরে যাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯
Share:

বিচ্ছেদের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন রাজকুমার এবং পত্রলেখা। ছবি: সংগৃহীত।

অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখার সম্পর্ক বহু বছরের। এখন আবার তাঁরা কন্যাসন্তানের মা-বাবা। ইন্ডাস্ট্রির প্রায় সবাই জানেন তাঁদের প্রেম, বন্ধুত্বের কথা। তবে, অন্দরের ফিসফাস বিয়ের আগে এই সম্পর্কেও নাকি ধরেছিল চিড়। পত্রলেখা ভেবেছিলেন শিলংয়ে ফিরে যাবেন। কী হয়েছিল?

Advertisement

এক সাক্ষাৎকারে, পত্রলেখা নিজেই প্রেম ভাঙার কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিয়ের ঠিক আগের ঘটনা। ভেবেছিলেন, সম্পর্কটা শেষ করে দেবেন। অভিনেত্রী বলেন, “রাজকুমারের সঙ্গে আমার বিয়ের আগে সম্পর্ক ভেঙে গিয়েছিল। তখন ভেবেছিলাম, মুম্বই ছেড়ে শিলং ফিরে যাব। তার পর আমার এক বান্ধবীর জন্য সবটা মেটে।”

পত্রলেখা জানিয়েছিলেন, তাঁর এক বান্ধবী এই ঝামেলার কথা জানতে পেরে পরামর্শ দিয়েছিলেন, শিলং ফিরে যাওয়ার সিদ্ধান্ত ভুল। অভিনেত্রী যোগ করেন, “আমাকে বলেছিল গোয়ায় ঘুরে আসতে। সেখানে ক’টা দিন একা কাটিয়ে ঠান্ডা মাথায় যেন সবটা ভাবি। তার পরে সিদ্ধান্ত নিই। এখন মনে হয় ওই বান্ধবীর কারণেই আমাদের সম্পর্কটা বেঁচে গিয়েছে।” এখন মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের। পত্রলেখাকে অনেক দিন হল বড়পর্দায় দেখা যায়নি। তবে রাজকুমার একের পর এক অনেক ছবিতেই অভিনয় করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement