Shah Rukh Khan-Rajpal Yadav

৯ কোটি ঋণের বোঝা মাথার উপর! এর মধ্যেই শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা জানালেন রাজপাল

শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল রাজপালের। কিন্তু ভুল বোঝাবুঝির জন্যই তা আর সম্ভব হয়নি। পিছনের কারণ কী ছিল, জানালেন রাজপাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪২
Share:

শাহরুখের সঙ্গে কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল রাজপালের? ছবি: সংগৃহীত।

৯ কোটি টাকার ঋণ এখনও তাঁর মাথায় ঝুলছে। তবে নিজেই জানিয়েছেন, তিনি কোনও ভাবেই হাল ছাড়ছেন না। এই বিতর্কের মধ্যেই শাহরুখ খানের সঙ্গে হওয়া ভুল বোঝাবুঝি হওয়ার একটা পুরনো ঘটনা জানালেন রাজপাল যাদব।

Advertisement

‘ওম শান্তি ওম’ ছবিতে একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল রাজপালের। কিন্তু শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্যই তা আর সম্ভব হয়নি। ‘ওম শান্তি ওম’ ছবিতে সেই চরিত্রে তিনি কাজ করেননি বলে পরে ‘বিল্লু বারবার’ ছবিও হাতছাড়া হয়েছিল তাঁর। পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। সেই জন্য কি আজ অনুতাপ হয় রাজপালের? অভিনেতার উত্তর, “‘বিল্লু বারবার’-এর প্রোডাকশনের সব কাজ দেখতেন জুহি চাওলার ভাই। তিনিই আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে দেখা কোরো। ভাই তোমাকে খুব ভালবাসে।’”

এর আগে ‘কল হো না হো ’ ছবিতে শাহরুখ ও রাজপাল একসঙ্গে কাজ করেছিলেন। তখনই শাহরুখ জানিয়েছিলেন, পরে রাজপালের সঙ্গে বড় কোনও কাজ করতে চান। পরে সেই সুযোগ আসে ‘ওম শান্তি ওম’-এর সময়ে। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সেই ছবির সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন অনিচ্ছাকৃত ভাবেই। রাজপাল জানান, এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল আপ্তসহায়কের জন্য। বিষয়টি তিনি জানতেনই না। এর পরে হাতছাড়া হয় শাহরুখের আর একটি ছবি ‘বিল্লু বারবার’-এর কাজ। তবে তার পরেও শাহরুখের সঙ্গে দেখা হলে তাঁকে জড়িয়ে ধরেছেন রাজপাল। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ভাল রয়েছে বলেই জানান।

Advertisement

এই মুহূর্তে রাজপাল তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement