Rakhi Sawant

জীবনে অনেক ভুল করে দেউলিয়া, আক্ষেপ রাখির

স্পষ্টবক্তা রাখির কথায়, কাজ চেয়ে নেওয়ার মধ্যে কোনও লজ্জা নেই। উদাহরণ হিসাবে বলিউডের সব চেয়ে বড় সুপারস্টারের প্রসঙ্গ টেনে কথা বলেন রাখি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৯:০৮
Share:

রাখী সবন্ত।

জীবনে অনেক ‘ভুল’ করেছেন তিনি। সেই সব ভুলের মাশুল গুনতেই দেউলিয়া হতে হয়েছে তাঁকে। অকপট স্বীকারোক্তি রাখি সবন্তের।

‘বিগ বস’-এর বাড়ির ঘেরাটোপেই নতুন করে কেরিয়ার শুরুর পথ দেখছেন রাখি। আর তাঁর সামনে এই পথ খুলে দিয়েছেন সলমন খানের ভাই সোহেল খান।

তাঁকে ধন্যবাদ জানিয়ে রাখি এক স্বাক্ষাৎকারে বলেন, ‘‘সোহেল ভাই আমাকে খুব সাহায্য করেছেন। আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা জানিয়ে তাঁকে একটি মেসেজ করেছিলাম এবং বলেছিলাম, আমি 'বিগ বস' করতে চাই। কাজ চাইতে আমি লজ্জা করি না।’’

Advertisement

আরও পড়ুন: মদের গ্লাস হাতে ছবি দিয়ে ট্রোল হলেন অভিনেত্রী

স্পষ্টবক্তা রাখির কথায়, কাজ চেয়ে নেওয়ার মধ্যে কোনও লজ্জা নেই। উদাহরণ হিসাবে বলিউডের সব চেয়ে বড় সুপারস্টারের প্রসঙ্গ টেনে কথা বলেন রাখি। বললেন, ‘‘এক বার অমিতাভ বচ্চন বড় বড় প্রযোজনা সংস্থাগুলির কাছে কাজ চেয়েছিলেন। আমি জানি, সলমন ভাই খুব ব্যস্ত থাকেন। তাই আমি সোহেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা আমাকে একটা সুযোগ দিয়েছেন। এটা আমার সৌভাগ্য।’’

রাখি নিশ্চিত, সোহেল নিশ্চয়ই সলমনকে তাঁর বিষয়ে জানিয়েছিলেন এবং সলমনই তাঁর মুশকিল আসান করেছেন।

Advertisement

আরও পড়ুন: ‘দেশের অর্ধেক মানুষ যেখানে অভুক্ত, তখন নতুন সংসদ ভবন কিসের জন্য?’, মোদীকে প্রশ্ন কমল হাসনের

নতুন সুযোগকে আর হাতছাড়া করতে চাইছেন না রাখি। ‘বিগ বস ১৪’-এর মাধ্যমেই তিনি আরও এক বার মানুষের মনে এবং বলিউডে জায়গা করে নিতে চাইছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement