Randeep Hooda Lin Laishram Daughter

এক মাস পূর্ণ করল রণদীপ-লিনের মেয়ে, কী নাম রাখলেন? মায়ের কোলে দেখাও মিলল একরত্তির

চলতি বছরের ১০ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন লিন। ঠিক এক মাসের মাথায় সদ্যোজাতের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন তাঁরা। সঙ্গে ঘোষণা করলেন মেয়ের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:০৪
Share:

একরত্তির কী নাম রাখলেন রণদীপ-লিন? ছবি: সংগৃহীত।

বয়স মাত্র এক মাস। এরই মধ্যে খুদেকে একঝলক দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। অবশেষে প্রকাশ্যে রণদীপ হুডা ও লিন লৈশরামের একরত্তি মেয়ের ঝলক। তারকাদম্পতির গোটা পৃথিবী এখন তাকে ঘিরেই। এক বিশেষ ধরনের পোস্টে প্রকাশ্যে আনলেন খুদের নামও।

Advertisement

চলতি বছরের ১০ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন লিন। ঠিক এক মাসের মাথায় সদ্যোজাতের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন তাঁরা। সঙ্গে ঘোষণা করলেন মেয়ের নাম। একরত্তির নাম রেখেছেন, নিয়োমিকা হুডা। আদুরে পোস্টের সঙ্গে রয়েছে একটি ‘অডিয়ো ক্লিপ’। সেখানেই বাবার মুখে মেয়ের নামের স্পষ্ট উচ্চারণ শোনা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে পরম স্নেহে দেখছেন মা। যৌথ পোস্টে তাঁরা লেখেন, “আমাদের পৃথিবীর নতুন কেন্দ্র। নিয়োমিকা হুডা — ঐশ্বরিক সৌন্দর্য, স্বাধীন এবং আকাশের মতো সীমাহীন।” তারকাজুটির এই পোস্টে ভালবাসায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।

মেয়েকে কোলে নিয়ে লিন। ছবি: সংগৃহীত।

সন্তানজন্মের খবরও এক অন্য ধরনের পোস্টে দিয়েছিলেন রণদীপ। সমাজমাধ্যমে নিজের বাবার কোলে মেয়ের ছবি দিয়ে খুশির খবর ভাগ করে অভিনেতা লিখেছিলেন, ‘‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।’’ আসলে, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই ঠাকুরদা-নাতনির ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement