Ranojoy Bishnu Abhika Malakar New Serial

‘প্রেমের গল্প দেখতে শ্যামৌপ্তি খুব উত্তেজিত’, অভীকার সঙ্গে নতুন জুটি প্রসঙ্গে কী বললেন রণজয়?

এ বার নতুন ধারাবাহিকে অভীকা মালাকারের সঙ্গে জুটি বাঁধছেন রণজয় বিষ্ণু। নতুন ধারাবাহিক প্রসঙ্গে কী বললেন নায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১২:৩৭
Share:

রণজয়-অভীকার নতুন জুটি প্রসঙ্গে শ্যামৌপ্তির কী প্রতিক্রিয়া? ছবি: সংগৃহীত।

অভিনেতা রণজয় বিষ্ণু নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেত্রী অভীকা মালাকারের সঙ্গে। নতুন ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী। এর আগে রণজয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য। তার আগে শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল নায়ককে। আগের দুটি জুটিই সফল হয়েছিল। এখন নতুন নায়িকার সঙ্গে কাজ করার আগে কী ভাবছেন অভিনেতা?

Advertisement

‘গুড্ডি’ ধারাবাহিকের সেট থেকেই রণজয়ের সঙ্গে শ্যামৌপ্তির আলাপ। যদিও ধারাবাহিকের শুটিংয়ে তাঁদের সম্পর্ক তৈরি হয়নি। পর্দায় জুটি তৈরির প্রসঙ্গে রণজয় বললেন, “আমি তো এই ভাবে ভাবিই না। বেশি ভাবলে আমার উপরে বোঝা হয়ে যাবে। তখন সাবলীল ভাবে চরিত্রটা পর্দায় ফুটেও উঠবে না। আগের জুটি সফল। এখন কী করব? শ্যামৌপ্তির সঙ্গে অভিনয় করতে গিয়েও ভাবিনি। আমার কাছে প্রত্যেক নায়িকাই পেশাদার। পারিশ্রমিকের বিনিময়ে আমি অভিনয় করি। এর মধ্যে যদি বিপরীতে যে মানুষটা রয়েছে তাঁর সঙ্গে সুর মিলে যায়, তা হলেই ছবি বা জুটি হিট হওয়ার কথা বলা হয়।”

আগাগোড়া প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। অভীকা বললেন, “এখনও আমরা একসঙ্গে খুব বেশি দৃশ্যে অভিনয় করিনি। তবে রণজয়দা আমার থেকে সিনিয়র হলেও ‘জ্ঞানদা’ নয়।” ইতিমধ্যেই প্রচার-ঝলক এসেছে প্রকাশ্যে। সেখানে নায়ক-নায়িকার সমীকরণের ঝলক দেখা গিয়েছে। বিয়ের এক মাস কাটতে না কাটতেই শুটিং ফ্লোরে ফিরছেন নায়ক। এ বার পর্দায় নতুন অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মজবেন অভিনেতা। নতুন ধারাবাহিক নিয়ে স্ত্রী শ্যামৌপ্তির কী প্রতিক্রিয়া? সবার সামনেই নায়কের স্পষ্ট উত্তর, “প্রেমের গল্প দেখতে আমি এবং শ্যামৌপ্তি সমান ভাবে উত্তেজিত। একসঙ্গে দেখতে চাই পর্বগুলো।” এই কাহিনিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তীকে। তা হলে কি ত্রিকোণ প্রেমও দেখা যাবে? তা অবশ্য এখনই খোলসা করেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement