Dhurandhar 2

প্রথম পর্বের তিন মাসের ব্যবধানে আসছে ‘ধুরন্ধর ২’, রণবীর-মাধবনদের পারিশ্রমিক কি বাড়িয়ে দিলেন আদিত্য?

তিন মাসের ব্যবধানে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। এই ছবিতে কি আরও বেশি পারিশ্রমিক পেলেন রণবীর সিংহ, অর্জুন রামপাল, মাধবনরা? না কি এক পারিশ্রমিকেই দু’বার কাজ করিয়ে নিলেন আদিত্য ধর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:৫৮
Share:

‘ধুরন্ধর ২’-এর জন্য পারিশ্রমিক পেলেন কি রণবীর, মাধবনেরা? ছবি: সংগৃহীত।

১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। ‘ধুরন্ধর’-এর মুক্তির মাত্র তিন মাসের ব্যবধানে এল ‘ধুরন্ধর ২’। এই ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন রণবীর সিংহ, অর্জুন রামপাল, মাধবনেরা? না কি এক পারিশ্রমিকেই দু’বার কাজ করিয়ে নিলেন আদিত্য ধর।

Advertisement

‘ধুরন্ধর’, অর্থাৎ প্রথম পর্বে গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন রহমান ডাকাত। যার চরিত্রে অভিনয় করেন অক্ষয় খন্না। এই ছবির পর নাকি অক্ষয়ের কেরিয়ার নতুন গতি পায়। সর্বত্র অক্ষয়ের প্রশংসা। যদিও শেষে রণবীরের হাতে মৃত্যু হয় অক্ষয়ের। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর ২’-তে নাকি একটি ক্যামিও চরিত্র রয়েছে অক্ষয়ের। যার জন্য তিনি পেয়েছেন আড়াই কোটি। এ দিকে এই পর্বে নাকি ভোল পাল্টাবে সারা অর্জুন অভিনীত চরিত্র ইয়ালিনা। শোনা যাচ্ছে, রণবীর নাকি প্রথম বার যে ৫০ কোটি পেয়েছিলেন সেটাই তাঁর পারিশ্রমিক। দ্বিতীয় বার কোনও পারিশ্রমিক পাননি। প্রথম পর্বে, সঞ্জয় দত্ত পান ১০ কোটি, অর্জুন রামপাল ও সারা অর্জুন পান ১ কোটি করে। আর মাধবন পেয়েছিলেন ৯ কোটি। দ্বিতীয় পর্বের জন্য পারিশ্রমিক পাননি কেউই।

জানা গিয়েছে, আদিত্য ছবিটা প্রায় দু’বছর ধরে শুট করেছেন। গোটা শুটিংটা করে নেন একসঙ্গে। কিন্তু, ছবিটা দু’টি পর্বে মুক্তি পেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement