Deepika Padukone-Ranveer Singh

ছোট্ট দুয়াকে নিয়ে বাবা-মায়ের নতুন অভিজ্ঞতা! কী নিয়ে উচ্ছ্বসিত হলেন রণবীর?

বর্তমানে রণবীর ও দীপিকা দু’জনেই তাঁর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি, দেড় বছরের দুয়াকে নিয়েও কাটছে তাঁদের সময়। সম্প্রতি তাঁরা দুয়ার জীবনের একটি বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:৫২
Share:

দুয়াকে নিয়ে উচ্ছ্বসিত রণবীর ও দীপিকা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নতুন অভিজ্ঞতা হল একরত্তি দুয়া পাড়ুকোন সিংহের। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন উচ্ছ্বসিত বাবা রণবীর সিংহ। বর্তমানে রণবীর ও দীপিকা দু’জনেই তাঁর দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি, দেড় বছরের দুয়াকে নিয়েও কাটছে তাঁদের সময়। সম্প্রতি তাঁরা দুয়ার জীবনের একটি বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছে।

Advertisement

ছোট্ট দুয়া-কে নিয়ে মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে যেতে দেখা যায় ‘ধুরন্ধর’ অভিনেতাকে। এটিই দুয়ার জীবনের প্রথম লাইভ শো-এর অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষ হওয়ার পরে উচ্ছ্বসিত রণবীর জানান, এই অভিজ্ঞতাটি তাঁর ও দীপিকার জন্য মনে রাখার মতো। কারণ, এটি ছিল দুয়ার প্রথম লাইভ শো দেখার অভিজ্ঞতা।

রণবীর এবং দীপিকার ফ্যানপেজগুলিতে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, অভিনেতা এই অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন। তিনি বলেন, “এটা আমাদের জন্য একটু বেশি বিশেষ। কারণ, এটা আমাদের দুয়া বেবির প্রথম শো। আর নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার-কে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা বিশ্বের নানা জায়গার নানা বিষয় আমাদের কাছে তুলে ধরছে, যাতে আমরা জীবনের স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি।”

Advertisement

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়ার। তবে দীপিকা বরাবরই একাধিক সন্তানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যদি অভিনেত্রী না হতাম, তা হলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশপাশে কিছু বাচ্চা থাকত। তিনটে ছোট ছোট বাচ্চা, এদিক-ওদিক দৌড়োচ্ছে, এমন হত সেই জীবন।” সম্প্রতি দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের ঘোষণা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement