Ranveer Singh

‘এক বার স্পর্শ করতে দাও, না হলে দেখতে দাও’! ভয়াবহ ‘কাস্টিং কাউচ’ অভিজ্ঞতার কথা শোনান রণবীর সিংহ, কী ঘটেছিল?

ক্রমশ শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন সেই ব্যক্তি। অস্বস্তি হতে থাকে রণবীরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৬:০৪
Share:

রণবীরের ভয়াবহ অভিজ্ঞতা! ছবি: সংগৃহীত।

‘কাস্টিং কাউচ’ নিয়ে বহু অভিনেত্রীই তাঁদের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কিন্তু, শুধু মহিলারাই নন, বলিউডে পুরুষ অভিনেতাদেরও ‘কাস্টিং কাউচ’-এর অভিজ্ঞতা রয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন রণবীর সিংহ। বর্তমানে তিনি সাফল্যের মধ্যগগনে। কিন্তু, একসময়ে বহিরাগত হিসাবে বলিউডে এসে জায়গা তৈরি করে নেওয়া সহজ ছিল না। তখনই এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে রণবীর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। কাজের সূত্রেই এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রণবীরের। তাঁর মাধ্যমে বেশ কিছু কাজ পাওয়ার কথা ছিল। তখন সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, “তোমাকে বেশ চালাক-চতুর হতে হবে। সেই সঙ্গে যৌন আবেদনও থাকতে হবে। এই দুটো হলেই অনেক কাজ পাবে। আমিও তোমাকে কাজের প্রস্তাব পাঠাব।”

এর পরেই নাকি ক্রমশ শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন সেই ব্যক্তি। অস্বস্তি হতে থাকে রণবীরের। তখন সেই ব্যক্তি অভিনেতাকে বলেছিলেন, “আচ্ছা, আমরা কিচ্ছু করব না। শুধু আমাকে এক বার স্পর্শ করতে দাও।” রণবীর রাজি না হওয়ায়, তখন ওই ব্যক্তি নাকি কেবল বলতে থাকেন, “আমাকে এক বার দেখতে দিলেই হবে।” সেই ব্যক্তির প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর। সেই জন্য নাকি বেশ আহত হয়েছিলেন সেই ব্যক্তি। ওই ব্যক্তির নাম অবশ্য নেননি অভিনেতা। তবে অভিযুক্ত ওই ব্যক্তি নাকি আরও একজন উঠতি অভিনেতার সঙ্গেও এমন কিছুই করেছিলেন বলে জানান রণবীর।

Advertisement

তাই ‘কাস্টিং কাউচ’ সম্পর্কে ‘ধুরন্ধর’-খ্যাত অভিনেতার মত, “সত্যিই এই সব ঘটেই থাকে। আমার নিজেরই অভিজ্ঞতা রয়েছে। সেই দিন উনি আমাকে ওই প্রস্তাব দেওয়ার সময়ে মাথায় নানা ভাবনা আসছিল। মনে হচ্ছিল, আমি হয়তো রাগে ফেটে পড়ব অথবা ওই লোকটার মুখে ঘুষি মেরে দেব।” কোনওমতে সেই দিন নিজের রাগ সামলেছিলেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement