Vijay Rashmika Update

বিয়েতে নিমন্ত্রণ করেননি, তাই ‘বিশেষ’ অতিথিকে বাড়িতে ডেকে বড় আয়োজন বিজয়-রশ্মিকার

অনেকেই ভাবতে পারেন, ইন্ডাস্ট্রির কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য বিশেষ আয়োজন করেছিলেন রশ্মিকা এবং বিজয়। কিন্তু তা নয়। এই সব আয়োজনই হয়েছিল এক খুদে ভক্তের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২১:৩৭
Share:

কার জন্য বিশেষ আয়োজন করলেন বিজয়-রশ্মিকা? ছবি: সংগৃহীত।

এক মাসও হয়নি বিয়ে করেছেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরকোন্ডা। ধুমধাম করে বিয়ে সেরেছেন তাঁরা। উদয়পুরে পরিবারের উপস্থিতিতে বিয়ে। পরে হায়দরাবাদে এলাহি প্রীতিভোজের আয়োজন করেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। এই আয়োজনের পরে আবার বাড়িতে বিশেষ এক জনের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন যুগলে।

Advertisement

অনেকেই ভাবতে পারেন, ইন্ডাস্ট্রির কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য বিশেষ আয়োজন করেছিলেন রশ্মিকা এবং বিজয়। কিন্তু তা নয়। এই সব আয়োজনই হয়েছিল এক খুদে ভক্তের জন্য। যুগলের বিয়ের ছবি, ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে খুবই কষ্ট পেয়েছিল নায়ক-নায়িকার সেই ছোট্ট অনুরাগী। তাই তার মান ভাঙাতে নিজেদের বাড়িতেই তার খাওয়া-দাওয়ার আয়োজন করলেন তারকাদম্পতি।

সেই ভিডিয়োও এল প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে, বিজয়ের বাড়িতে খুদে অনুরাগী খুনসুটি করছে রশ্মিকার সঙ্গে। আর বিজয় খুদে ভক্তকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি। শুধু তা-ই নয়। লাড্ডু, পোলাও দিয়ে খুদে অতিথিকে আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেননি তাঁরা। সঙ্গে স্নেহের চুম্বন। বিজয়-রশ্মিকার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই যুগলকে প্রশংসায় ভরিয়েছেন সবাই। ছোট্ট ভক্তকে খুশি করতে পেরে খুশি অভিনেতা-অভিনেত্রীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement