Bollywood gossip

শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের আলোচনার মাঝেই মুখোমুখি দুই তারকা! কী ঘটেছিল তার পরে?

‘কহো না পেয়ার হ্যায়’ ছবিমুক্তির পরে রাতারাতি ‘তারকা’ হয়ে ওঠেন হৃতিক রোশন। শোনা যায়, তখন নাকি বলিউডের ‘কিং’ শাহরুখ খানের গদি টলমল হওয়ার আশঙ্কা দেখা দেয়! অন্তত অনুরাগীমহলে তেমনই খবর ছড়ায়। সেই আবহে রেস্তরাঁয় হঠাৎ মুখোমুখি দুই তারকা। তার পরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০
Share:

গোড়ার দিকে কেমন ছিল শাহরুখ-হৃতিকের সম্পর্ক? ছবি: সংগৃহীত।

২০০০ সালে মুক্তি পায় ‘কহো না পেয়ার হ্যায়’। নায়ক হিসাবে এক তরুণ অভিনেতাকে পায় বলিউড। রাতারাতি ‘তারকা’ হয়ে ওঠেন হৃতিক রোশন। শোনা যায়, তখন নাকি বলিউডের ‘কিং’ শাহরুখ খানের গদি টলমল হওয়ার আশঙ্কা দেখা দেয়! অন্তত অনুরাগীমহলে তেমনই খবর ছড়ায়। রটে যায়, হৃতিকের খ্যাতির কারণে নাকি শাহরুখের হিংসে হয়েছে। শিরোনামে দাবি করা হয়, তাঁদের সম্পর্ক নাকি তিক্ত হয়েছে। সেই সময়ে, হঠাৎই এক দিন এক রেস্তরাঁয় মুখোমুখি শাহরুখ ও হৃতিক! তার পরে?

Advertisement

জনপ্রিয় রেস্তরাঁর মালিক এডি সিংহ সম্প্রতি মুখ খোলেন এই বিষয়ে। এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি শতকের গোড়ার দিকে, যখন চারিদিকে শাহরুখ-হৃতিকের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে, তখনই এক দিন তাঁর রেস্তরাঁয় দু’জনের আগমন ঘটে। তাঁর কথায়, “প্রথম ছবির পরেই হৃতিক খ্যাতির শীর্ষে। গুঞ্জন ছড়ায়, এত দিনের ‘কিং’ শাহরুখের প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির নতুন ‘কিং’। তাঁদের নাকি এমনই খারাপ সম্পর্ক যে সামনাসামনি দেখা হলে হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে— এমন কথাই রটত। তেমনই সময়ে, এক দিন আমার রেস্তরাঁয় শাহরুখ খাচ্ছিলেন। এমন সময় দরজা ঠেলে ঢোকেন হৃতিক। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সকলেই আতঙ্কে, এ বার না কোনও অঘটন ঘটে।”

সত্যিই কি তেমন কিছু হয়েছিল? রেস্তরাঁ মালিকের কথায়, এর পরে একটি মিষ্টি মুহূর্ত তৈরি হয়। গোটা রেস্তরাঁ যখন নিস্তব্ধ, তখন নাকি হৃতিককে ঢুকতে দেখে শাহরুখ উঠে গিয়ে জড়িয়ে ধরেন তাঁকে। তার পরে খানিক সৌজন্য বিনিময় হয় তাঁদের। হৃতিকের সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’ শাহরুখ। হাসিমুখে আলাপ সারেন হৃতিকও। সে দিন সকলেই বোঝেন, তাঁদের মধ্যে বিরোধ কেবলই রটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement