Rhea Chakraborty

বড় পদক্ষেপ রিয়ার! সুশান্তের মৃত্যুর পরে কারাবাসেও থেকেছেন, এ বার তাঁকে নিয়ে উদ্বেগে অনুরাগীরা

মাদকযোগে এক মাস কারাবাসেও ছিলেন তিনি। পরে অবশ্য আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন সমস্ত অভিযোগ থেকে। কিন্তু নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২০:৫৯
Share:

বড় সিদ্ধান্ত রিয়ার! ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল রিয়া চক্রবর্তীকে। তার পরে মাদকযোগে এক মাস কারাবাসেও ছিলেন তিনি। পরে অবশ্য আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন সমস্ত অভিযোগ থেকে। কিন্তু নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন তিনি। নিজেই এমন মনে করছেন রিয়া। সেই জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অভিনেত্রীর এমন ভাবনা দেখে উদ্বেগে তাঁর অনুরাগীরা।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্ট করেন রিয়া। সেখানে তিনি লেখেন, “সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা— এ সব যেন জীবনে খুব ভারী হয়ে উঠেছে। এমন আমি প্রত্যাশা করিনি। কোনও একটা মুহূর্তে জীবন্ত ভাবে বাঁচার অনুভূতি যেন বিরল হয়ে উঠছে।”

শান্ত ভাবে বেঁচে থাকার অনুভূতি যেন এখন আর নেই। সাধারণ জীবনযাপনেরও অভাব বোধ করেন। সেই পোস্টে জানান রিয়া। তিনি লেখেন, “তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে যোগ তৈরি করতে চাই।”

Advertisement

আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না রিয়া। এ বার তিনি প্রতি মুহূর্তের স্বাদ সরাসরি উপভোগ করতে চান। তাই সমাজমাধ্যম থেকে কয়েক দিনের বিরতি নিলেন অভিনেত্রী। তবে শীঘ্রই যে দেখা হবে অনুরাগীদের সঙ্গে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এই পোস্ট দেখে বেশ উদ্বেগে অভিনেত্রীর অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি অনুষ্ঠান শুরু করেছিলেন রিয়া। বেশ কয়েকটি পর্ব সাড়া ফেলেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement