Valentine's Week 2026

‘প্রেমে পড়া বারণ’ নেই রিয়ার! প্রেম দিবসের দ্বিতীয় দিনে বার্তা তাঁর! মনের মানুষ পেলেন?

রিয়া বাঁচতে চান। প্রেমে পড়তে ভালবাসেন! সুশান্ত সিংহ রাজপুত ‘ক্ষত’ কি তাঁকে টলাতে পারেনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮
Share:

রিয়া চক্রবর্তী কি অবশেষে সুশান্ত সিংহ রাজপুতের স্মৃতি থেকে বেরোলেন? ছবি: ফেসবুক।

তাঁর দাবি, সুশান্ত সিংহ রাজপুতকেও গভীর ভালবেসেছিলেন। সেই ভালবাসার দাম চুকিয়েছেন গত সাত বছর ধরে। খুনের অভিযোগ, আদালতের কাঠগড়া, সংশোধনাগার, জনরোষ— প্রয়াত অভিনেতার প্রতি রিয়া চক্রবর্তীর ভালবাসা এত কিছু দেখিয়েছে তাঁকে।

Advertisement

এর পর প্রেমের প্রতি বিতৃষ্ণা জন্মানোই রিয়ার পক্ষে স্বাভাবিক। কিন্তু না! তেমনটা ঘটেনি। বরং অভিনেত্রী বাঁচতে চান। প্রেমে পড়তে ভালবাসেন! সুশান্ত সিংহ রাজপুত ‘ক্ষত’ কি তাঁকে টলাতে পারেনি? সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে তেমনই দাবি তাঁর। সাত বছর পরে আবার অভিনয়ে তিনি়। পরিচালক হনসল মেহতার আগামী সিরিজ়ে দেখা যাবে তাঁকে। রিয়া তাঁর অভিনয়জীবনের দ্বিতীয় পর্ব নিয়ে মুখ খুলেছেন।

সেখানেই তাঁর সোজাসাপটা দাবি, “থেরাপি আমার জীবন বাঁচিয়েছে। জীবনের পথে ফিরতে ফিরতে প্রতিজ্ঞা করেছি, জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি কখনও হতাশ হব না। তাই এখনও ভালবাসায় বিশ্বাসী। এই অনুভূতির উপরে ভরসা রেখেই সব কিছু এগিয়ে চলেছে। জীবন তার গতি হারায়নি। বুঝেছি, ভালবাসাই পৃথিবীকে সচল রাখে।”

Advertisement

রবিবার ভ্যালেনটাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন। এমন দিনে রিয়ার এই বার্তা স্বাভাবিক ভাবেই আলোচনায় উঠে এসেছে। তাঁর বক্তব্যের কারণে নতুন করে তাঁকে ঘিরে কৌতূহল। নতুন জীবনে কি নতুন প্রেম এল? এ বিষয়ে রিয়া নীরব। তবে মাঝে শোনা গিয়েছিল, ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে তিনি সম্ভবত সম্পর্কে জড়িয়েছেন। যাঁদের সহায়তায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন, তাঁদের মধ্যে নিখিল নাকি অন্যতম! এ বছরের প্রেমদিবস কি তা হলে রিয়া-নিখিলের ভালবাসায় সিলমোহর দিতে চলেছে? বিনোদনদুনিয়া আপাতত সেই খবর জানতেই উদগ্রীব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement